1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে তিনদিন ব্যাপি মোটর ফেস্ট উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে তিনদিন ব্যাপি মোটর ফেস্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৪৪৮ বার

বন্দর নগরী চট্টগ্রামে তিনদিন ব্যাপি মোটর ফেস্ট শুরু হয়েছে বৃহস্পতিবার(২৮ অক্টোবর)দুপুরে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে ফেস্ট এর উদ্বোধন করেন দৈনিক পূর্বকোণ এর প্রকাশক জসিম উদ্দিন চৌধুরী।

উদ্বোধন শেষে তিনি বলেন,বর্তমান সময়ে গাড়ি একটি অত্যাবশ্যকীয় উপাদান এ পরিণত হয়েছে।সময়ের প্রক্রিমায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা বাড়ছে,চট্টগ্রামেও এ ধারা অব্যহত আছে।যারা এক ছাদের নিচ থেকে বিভিন্ন কোম্পানির গাড়ি দেখে কিনতে চান তাদের জন্য এ ফেস্ট গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে,পাশাপাশি দেশের নামি-দামি সব গাড়ি বিক্রয়কারী প্রতিষ্ঠান এখানে তাদের গাড়ি প্রদর্শন করছেন,ক্রেতারা দেখেশুনে কিনতে পারবেন।

উইজার্ড শোবিজ এর আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা ব্যাংক এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আগ্রাবাদ শাখার ম্যানেজার জাহেদ ইকবাল,বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিচুয়াল ট্রাস্ট ব্যাংক এর রিটেইল ব্যাংকিং ডিভিশন এর হেড অব বিজনেস তাওফিকুল আলম চৌধুরী,জিইসি কনভেনশন সেন্টার এর এক্সিকিউটিভ ডিরেক্টর এবিএম শামীম উদ্দীন,উইজার্ড শোবিজ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)আরিফুজ্জামান রাসেল।

উইজার্ড শোবিজ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)আরিফুজ্জামান রাসেল জানান আমরা চট্টগ্রামে চতুর্থ বারের মত ফেস্ট আয়োজন করেছি,আশা করছি বিগত বছর গুলোতে যেভাবে চট্টগ্রামের মানুষের সহযোগিতা পেয়েছি এবারও তাঁর ব্যাতিক্রম হবে না।

চতুর্থ বারের মত আয়োজিত ফেস্ট এ মিৎসুবিশি, হাভাল, হুনদাই, এমজি ও ডিএফএসকে, ফোর্ড কোম্পানীর গাড়ি ছাড়াও জনপ্রিয় মোটরসাইকেল কোম্পানির বাইকও প্রদর্শনীতে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net