1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাপানে রপ্তানি হচ্ছে বাংলাদেশের মরিঙ্গা (সাজনা পাতার) পাউডার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাড়ৈখালিতে এতিম শিশুদের ওপর নির্যাতন: মিষ্টি জামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

জাপানে রপ্তানি হচ্ছে বাংলাদেশের মরিঙ্গা (সাজনা পাতার) পাউডার

হুমায়ুন কবির তালহা
  • আপডেট টাইম : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৪৩৮ বার

পুষ্টির ডিনামাইট খ্যাত পর্যাপ্ত এন্টি অক্সিডেন্ট,এ্যামাইনো এসিড,পটাশিয়াম,আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন এ,বি,সি যুক্ত পৃথিবীর সেরা হার্ব ড্রামস্টিক বা মরিঙ্গা।
স্বদেশে গুরুত্বহীন হলেও ন্যাচারাল মাল্টিভিটামিন মরিঙ্গা পাউডার (সাজনা পাতার গুড়া) সীমানা পেরিয়ে এখন বিদেশেও রপ্তানি হচ্ছে।

আজ বিকেলে বুশরা এগ্রো বিডি লিমিটেডের পল্টন অফিসে জাপানের বহুমাত্রিক বাণিজ্যিক প্রতিষ্ঠান গ্রাভেল কর্পোরেশনের সাথে একটি দ্বিপাক্ষিক ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রতিষ্ঠান দুইটির কর্তাব্যক্তিদের আশাবাদ মরিঙ্গা রপ্তানিতে উভয় দেশের সরকারি দপ্তরগুলো আন্তরিক সহযোগিতা করবে। দীর্ঘদিন অর্গানিক ফুড নিয়ে কাজ করা দুইটি কোম্পানির মধ্য চুক্তি স্বাক্ষরের ফলে বিষমুক্ত ন্যাচারাল খাদ্য উৎপাদনে এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে
আন্তর্জাতিক বাজার উপযুক্ত ভোগ্যপণ্য উৎপাদন সহ দেশের অর্গানিক সেক্টরে ব্যাপক ব্যবসা সম্প্রসারণ ও বিনিয়োগের নতুন দ্বার উম্মোচিত হবে।

ইতিমধ্যেই প্রতিষ্ঠানটি নিজস্ব খামারে উৎপাদিত কাঁচামাল “মরিঙ্গা পাউডার”ছোট-বড় অনেক ফুড সাপ্লিমেন্ট,বেবি ফুড,ডেইরি ফিড,আয়ুর্বেদিক ও প্রসাধনী প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে পাইকারি ও খুচরা বিক্রয়ের মাধ্যমে দেশে সুনাম অর্জন করেছে।

মরিঙ্গা বিডি এর ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার এবং জাপানের গ্রাভেল কর্পোরেশনের সিইও কেন হাসিমুথো স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

গ্রাভেল কর্পোরেশন মরিঙ্গা টি,মরিঙ্গা পাউডার সহ মরিঙ্গা দিয়ে উৎপাদিত পণ্যসমূহ নিতে সম্মত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বুশরা এগ্রো বিডির এডভাইজার মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net