1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জায়গাজমির বিরোধ: প্রকাশ্য দিবালোকে চৌকিদার কতৃক নারীকে মারধর ও লুটপাটের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

জায়গাজমির বিরোধ: প্রকাশ্য দিবালোকে চৌকিদার কতৃক নারীকে মারধর ও লুটপাটের অভিযোগ

বাঁশখালীত প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৩০৭ বার

চট্টগ্রামের বাঁশখালীতে জায়গা জমির বিরোধের জেরে নবী হোসেন চৌকিদার কতৃক হানোয়ারা বেগম নামে এক নারীকে প্রকাশ্য দিবালোকে মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

সোমবার (৩ অক্টোবর) বিকেল ২টায় বাঁশখালী উপজেলা সদরের বাঁশখালী থানাধীন লক্ষ্মীপ্লাজা, বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে সিএনজি স্টেশনে এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়।

অভিযুক্ত নবী হোসেন চৌকিদার উপজেলার গন্ডামারা ইউনিয়নের বিলার বাড়ী ৩ নম্বর ওয়ার্ড এলাকার মৃত জমির আহমদের পুত্র।

এ ঘটনায় হানোয়ারা বেগম বাদী হয়ে বাঁশখালী থানায় নবী হোসেন কে প্রধান আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেন।

থানা পলিশ ও অভিযোগসূত্রে জানা যায়, ‘ দীর্ঘদিন ধরে বাদী হনোয়ারার সাথে আসামী নবী হোসেন গং এর সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান। মামলা সংক্রান্ত সুষ্ঠু সমাধানের জন্য উভয় পক্ষ উকিলের কাছে হাজির হয়ে সমাধানের চেষ্ঠা করে। এক পর্যায়ে আসামী পক্ষ অমান্য করে উকিলের চেম্বার হতে বের হয়ে পড়ে। এদিকে কোর্ট থেকে বের হয়ে বাদী পক্ষ হনোয়ারা বেগম বাড়ী যাওয়ার লক্ষ্যে ঘটনাস্থলে পৌছালে চৌকিদার নবী হোসেন প্রকাশ্য দিবালোকে হনোয়ারা বেগমকে মারধর করে মারাত্মক জখম করে রাস্তায় ফেলে দেয়। এসময় হনোয়ারা বেগমের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার জোরপূর্বক ছিনিয়ে নেয়।’

হনোয়ারা বেগম বলেন, ‘জায়গা জমির বিরোধে বাঁশখালী বিজ্ঞ আদালতে মামলা চলমান আছে। এ সময় উভয়ের সুষ্ঠু সমাধানের জন্য উকিলের কাছে গিয়ে আসামী পক্ষ অমান্য করে কোর্ট থেকে বের হয়ে আমাকে যাত্রা পথে কিল ঘুষি মেরে মারাত্মক যখম করে। আমার নগদ টাকা ও স্বর্ণালংকার জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরে আসামীরা আমাকে মেরে লাশ গুম করে ফেলবে বলে হুমকী দেয়। আমি বর্তমানে হাসপাতালে ভর্তি আছি। এমতাবস্থায় আমার ছেলে মো. ওসমানের মাধ্যমে বাঁশখালী থানায় লিখিত এজহার পাঠালাম।’

বিষয়টি সম্পর্কে বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) সফীউল কবির বলেন, ‘ঘটনাটির বিষয়ে হনোয়ারা বেগম থেকে লিখিত অভিযোগ পেয়েছি।অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net