1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তরুণ উপন্যাসিক তকিব তৌফিকের জন্মদিন আজ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

তরুণ উপন্যাসিক তকিব তৌফিকের জন্মদিন আজ

রেজা শাহীন:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৩৩৪ বার

এই সময়ের জনপ্রিয় কথা সাহিত্যিক তকিব তৌফিকের জন্মদিন আজ। ১৯৯১ সালের ৩০ অক্টোবর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে জন্মগ্রহণ করেন তিনি।

২০১৮ সালের গ্রন্থমেলায় লেখকের প্রথম বই ‘এপিলেপটিক হায়দার’ প্রকাশিত হয়। ২০১৯ সালের গ্রন্থমেলায় প্রকাশিত হয় দ্বিতীয় উপন্যাস ‘অধ্যায়’। একই বছর ‘কাঙালের সংলাপ’ নামে
লেখক ব্যতিক্রমধর্মী বই রচনা করেন।

২০২০ এ প্রকাশিত উপন্যাস ‘নিদাস্তিয়া’, ‘রিঙ্গণপুর’। এছাড়াও প্রকাশিত হয় কবিতার বই ‘ক্যাকটাস’। সম্প্রতি এই তরুণ লেখকের নতুন একটি কবিতার বই প্রকাশিত হয়েছে। বইয়ের নাম ‘একটি হলুদ ফুল’। এটি প্রকাশ করেছে চন্দ্রভুক প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন সাহাদাত হোসাইন। এটির মলাট মূল্য ২২০ টাকা।

উপন্যাসের পাশাপাশি কাব্য রচনাতেও সিদ্ধহস্ত তিনি। এখন পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৭টি। তকিব তৌফিক চট্টগ্রাম কমার্স কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি বেপজার চট্টগ্রাম শাখার অধীনে ডেলমাস এ্যাপারেলস (প্রাঃ) লিমিটেড-এ কমপ্লায়েন্স বিভাগের প্রধান ব্যবস্থাপকের দায়িত্বে আছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net