ঢাকা   ০৪:২৭:২২ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

নারায়ণগঞ্জের সদর, বন্দর ও রূপগঞ্জে ইউপি নির্বাচনে নৌকা পেলেন যারা

মো.শাহজালাল মিয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
  • আপডেট টাইম : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৪০১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নারায়ণগঞ্জের সদর, বন্দর ও রূপগঞ্জ উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মনোনয়ন পাওয়া প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) কেন্দ্রীয় আওয়ামীলীগের পক্ষ থেকে এ তালিকা প্রকাশ করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রার্থী তালিকা প্রকাশের সত্যতা নিশ্চিত করেছেন।

নৌকা পেলেন যারা- নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে মতিউর রহমান, বক্তাবলী ইউনিয়নে শওকত আলী, এনায়েতপুর ইউনিয়নে আসাদুজ্জামান, গোগনগর ইউনিয়নে জসিম উদ্দিন আহমেদ, কাশিপুর ইউনিয়নে এ এম সাইফুল্লাহ বাদল, কুতুবপুর ইউনিয়নে মনিরুল আলম সেন্টু।

বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে মোহাম্মদ মজিবুর রহমান, ধামগড় ইউনিয়নে মাসুম আহমেদ, মদনপুর ইউনিয়নে মোহাম্মদ সালাম মিয়া, কলাগাছিয়া ইউনিয়নে কাজিম উদ্দিন, বন্দর ইউনিয়নে মুক্তার হোসেন।

রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নে আরিফুল হক ভূঁইয়া, ভোলাবো ইউনিয়নে তায়েবুর রহমান, গোলাকান্দাইল ইউনিয়ন কামরুল হাসান ভূঞা, মুড়াপাড়া ইউনিয়নে তোফায়েল আহমেদ আলমাছ, কায়েতপাড়া ইউনিয়নে জাহেদ আলী।

আগামী ১১ নভেম্বর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি