1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ-সন্তান কমান্ডের শান্তি সমাবেশ ও শোভাযাত্রা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

বাঁশখালীতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ-সন্তান কমান্ডের শান্তি সমাবেশ ও শোভাযাত্রা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):
  • আপডেট টাইম : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৩৭২ বার

চট্টগ্রামের বাঁশখালীতে বাঁশখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে শান্তি সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বাঁশখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শুরু হয়ে বাঁশখালী থানা ও পৌরসভা কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয় শান্তিপূর্ণ এ শোভাযাত্রা।

শনিবার বিকেল ৩টায় বাঁশখালী উপজেলা সদরের প্রধান সড়কে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম বিভাগীয় ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা সুধীর চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আজিজ হায়দার, বীর মুক্তিযোদ্ধা আজিমুল ইসলাম ভেদু, বীর মুক্তিযোদ্ধা আহমেদ ছাফা, বীর মুক্তিযোদ্ধা সাচিরাম দাশ, বীর মুক্তিযোদ্ধা সন্তান জহির উদ্দিন বাবর, মৃদুল দত্ত, সালাউদ্দিন সিকদার, মোঃ মুরশেদ বুলবুল, আব্দুল মন্নান, মোঃ সাইফুল ইসলাম, মোঃ দিদার আলী, আরিফুল ইসলাম টিপু, মোঃ ফাহিম প্রমূখ।

শান্তি সমাবেশে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ ও কমান্ডেরর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় তারা বলেন, কিছুদিন আগে মন্দিরের মূর্তি ভাঙ্গাসহ কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় এই শান্তি সমাবেশের আয়েজন করা হয়। সম্প্রীতির জনপদ বাঁশখালীতে যারা সাম্প্রদায়িক হাঙ্গামা করেছে, যারা হাজার বছরের সম্প্রীতির বুকে কালিমা এঁকেছে তাদের মধ্যে প্রকৃত দোষিদেরকে ধরে আইনের আওতায় এনে কঠিন বিচারের মুখোমুখি করার দাবী জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net