ঢাকা   ০৬:১২:৫১ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে

ভর্তি পরিক্ষার্থীদের পাশে কুবির বিএনসিসি

সাঈদ হাসান, কুবি
  • আপডেট টাইম : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩৫৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে ২০টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে।

রবিবার (১৭ নভেম্বর) সকাল ৯:৩০ মিনিট থেকে পরীক্ষার্থীদের লাইন ধরে কেন্দ্রে প্রবেশ করতে, বিশ্ববিদ্যালয়ের আশেপাশের বিভিন্ন মোড়ে যানজট নিরসনে কাজ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন। এছাড়া পরীক্ষার্থীদের হল খুঁজে দিতে ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি সুষ্ঠু রাখতে সহায়তা করে সংগঠনটির সদস্যরা।

তামিম নামে এক পরীক্ষার্থী বলেন, আমার বাড়ি ঢাকাতে কোটবাড়ি বিশ্বরোড় নামার পর দ বিএনসিসির ক্যাডেটদের সহযোগিতায় আমি খুব সহজে পরীক্ষার কেন্দ্রে আসতে পারছি, ক্যাম্পাসে ঢুকার বিএনসিসির ভাইদের কারনে খুব সহজে হল খুঁজে পেয়েছি।

বিষয়টিকে যথাযথভাবে নিজেদের কর্তব্য পালন বলছেন সংশ্লিষ্টরা।

বিএনসিসি কুবি প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম বলেন, বিভিন্ন জাতীয় দিবসে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় ভর্তি পরীক্ষা আসলে সেবা প্রদানের লক্ষ্যে দায়িত্ব পালন করে। যার ফলে ভর্তি পরীক্ষার্থীরা কোন ভোগান্তি ছাড়া সহজে সঠিক সময়ে হলে প্রবেশ করতে পারে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুনের সিইউও আমেনা আক্তার সুমি বলেন ‘গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর কেন্দ্রে বরাবরের মতই কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন এর ক্যাডেটগণ শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে নিয়োজিত ছিলো। আমরা সকাল ৯টা থেকে পরীক্ষার্থীদের সহায়তায় কাজ করে গেছি। সুশৃঙ্খল ভাবে স্বাস্থবিধী মেনে আজকে প্রথম দিনের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সামনের পরীক্ষাগুলোতেও আমাদের কার্যক্রম চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি