1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাই ইউপি নির্বাচন কৃষকলীগ নেতার মনোনয়নপত্র ছিঁড়ে ফেললো নৌকা সমর্থিতরা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী

মীরসরাই ইউপি নির্বাচন কৃষকলীগ নেতার মনোনয়নপত্র ছিঁড়ে ফেললো নৌকা সমর্থিতরা

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
  • আপডেট টাইম : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ২৪২ বার

মীরসরাই উপজেলার মীরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে এক স্বতন্ত্র প্রার্থী (কৃষকলীগ নেতা) মনোনয়নপত্র জমা দিতে গেলে স্থানীয় নির্বাচন অফিসের সামনে থেকে তাঁর মনোনয়নপত্র কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মীরসরাই সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন ইউনিয়নের কিছমত জাফরাবাদ গ্রামের মৃত শফিউল আলমের ছেলে মেজবাউল আলম। তিনি স্থানীয় ইউনিয়ন কৃষকলীগের সভাপতি। শনিবার বিকালে তিনি কয়েকজন কর্মী সমর্থককে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে মনোনয়নপত্র জমা দিতে গেলে কয়েকজন সন্ত্রাসী তাঁর হাত থেকে মনোনয়নপত্র কেড়ে নিয়ে তা প্রকাশ্যে ছিঁড়ে ফেলে দেয়। এরপর তাকে বেদড়ক মারধর করে। পরে তিনি মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মাস্তান নগর হাসপাতাল) প্রাথমিক চিকিৎসা নেন।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মেজবাউল আলম বলেন, ‘আমি মনোনয়নপত্র জামা দিতে গেলে ৯ নম্বর সদর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী শামসুল আলম দিদারের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা নির্বাচন কর্মকর্তার অফিসের সামনে থেকে আমার মনোনয়নপত্র কেড়ে নেয় এবং প্রকাশ্যে ছিঁড়ে ফেলে দেয়। এরপর আমাকে পিটিয়ে তাড়িয়ে দেয়। পরে আমি মাস্তান নগর হাসপাতালে চিকিৎসা নিই।
এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট কোন কোন দপ্তরে অথবা থানায় তিনি কোন অভিযোগ দিয়েছেন কি না জানতে চাওয়া হলে মেজবাউল আলম বলেন, ‘উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং মীরসরাই থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছি।’
মীরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মো. ফারুক হোছাইন সাংবাদিকদের বলেন, ‘এ ধরণের ঘটনা সম্পর্কে প্রার্থী কোন লিখিত অভিযোগ দেয়নি। নির্বাচন অফিসের বাহিরে এ ধরণের ঘটনা ঘটলে আমাদের কিছু করার নাই। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
অবশ্য এ বিষয়ে মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, ‘এ ধরণের একটি ঘটনা আমি শুনেছি। তবে নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন এ ধরণের কোন অভিযোগ তিনি পাননি। আমরা থানায় অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে দেখবো।’
প্রসঙ্গত, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের তফসীল অনুযায়ী অনুষ্ঠিত হতে যাচ্ছে মীরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এখানে সরকার সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থীদের সাথে বিএনপি সমর্থিতরা না থাকলেও মনোনয়ন বঞ্চিতরা একের পর এক প্রার্থীতা দিচ্ছে। তারই ধারাবাকিতায় স্থানীয় কৃষকলীগের সভাপতি মেজবাউল আলম স্বতন্ত্র থেকে প্রার্থী হতে মনোনয়ন পত্র জমা দিতে যান

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net