ঢাকা   ০৫:২০:৩২ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

রাউজানে ২৩৬টি পূজামণ্ডপে নানা রঙে সাজসজ্জা সম্পন্ন- কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৩৩৯ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের রাউজান উপজেলায় ২৩৬টি পূজামণ্ডপে কাল থেকে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। পূজামণ্ডপ গুলোতে নানা রঙে সাজসজ্জার কাজ শেষ। পূজার জন্য প্রস্তুত প্রতিমা ও পূজামণ্ডপ। ঢাকের বোল, কাঁসর ঘণ্টা,শাঁখের ধ্বনিতে মুখর হয়ে উঠবে পূজামণ্ডপ গুলো।বছর ঘুরে দেবীর আগমনিবার্তায় উৎসবের আমেজ এখন হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে। আগামীকাল সোমবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের এই ধর্মীয় উৎসব। শারদীয় দুর্গোৎসবে কোনো ধরণের বিশৃঙ্খলা যাতে না ঘটে নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকাল দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গাঁ মন্দির প্রাঙ্গনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ,প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত।দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ ছিলেন সহকারী পুলিশ সুপার (এ এসপি) রাউজান ও রাঙ্গুনিয়া সার্কেল মোঃ আনোয়ার হোসেন শামীম, রাউজান উপজেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব,সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন,থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন। উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, এখনো এখনো করোনা সংক্রমণ কমে যায়নি। সামাজিক দূরত্ব বজায় রেখে পূজামণ্ডপ গুলোতে দুর্গাপূজা পালন করতে হবে।
অনুসরণ করতে হবে বিধি-নিষেধ। পুরোহিত, ঠাকুরসহ উপস্থিত পূজারিদের পরতে হবে মাস্ক। যেসব মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে, সেসব মন্দিরের প্রবেশপথে সাবান-পানি দিয়ে হাত ধোয়া অথবা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে প্রবেশপথে থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা করতে হবে। রাত ১২ টার আগে বন্ধ করতে হবে পূজার উৎসব।আযানের সময় মাইক সাউন্ড বন্ধ রাখতে হবে। পূজার কর্মসূচি
মহালয়ার চার দিন পর পূজার মূল পর্ব শুরু হয়। সে অনুযায়ী আগামীকাল মহাষষ্ঠী পূজা হবে। এরপর ১২ অক্টোবর মহাসপ্তমী, ১৩ অক্টোবর মহাঅষ্টমী, ১৪ অক্টোবর মহানবমী ও ১৫ অক্টোবর মহাদশমীর দিনে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে শারদীয় উৎসব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি