1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা জমি লিজ গ্রহীতাদের নিকট থেকে লাইসেন্স ফির পে-অর্ডার জমা না নেয়ার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান

লালমনিরহাটের রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা জমি লিজ গ্রহীতাদের নিকট থেকে লাইসেন্স ফির পে-অর্ডার জমা না নেয়ার অভিযোগ

সরকার রাজস্ব বঞ্চিত, লিজ গ্রহীতারা আতংকে

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৩৭১ বার

সরকার বিপুল অংকের রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার আশংকা। লালমনিরহাটের বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ- সম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দু দেব রহস্যজনক কারনে বানিজ্যিক ও কৃষি জমির লিজ গ্রহীতাদের লাইসেন্স ফির লালমনিরহাট উত্তরা ব্যাংক শাখার মাধ্যমে পরিশোধকৃত পে-অর্ডার জমা না নিয়ে দিনের পর দিন হয়রানী করার অভিযোগ। একাধিক লিজ গ্রহীতা লাইসেন্স বাতিল ও জায়গা উচ্ছেদ এর আতংকে রয়েছেন। লালমনিরহাটের নরসিংদী এন্টারপ্রাইজ এর মালিক শরিফ মোঃ আতাউল্লা সরকারসহ একাধিক লিজ গ্রহীতা জানান, রেলওয়ের শত্ব মোতাবেক আমরা ব্যাংকের মাধ্যমে লাইসেন্স ফির টাকা ২০১৯- ২০২০ ইং ও ২০২১ ইং এর চলতি লাইসেন্স ফির পে-অর্ডার ওই কর্মকর্তার দপ্তরে জমা দিতে গেলে তিনি জমা না নিয়ে ফিরত দিয়ে বলেন, পরবতীতে জমা নেয়া হবে। এমন ঘটনায় বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় এ ডিবিশনের শত শত বানিজ্যিক ও কৃষি জমি লিজ গ্রহীতাদের মাঝে জমি থেকে উচ্ছেদের চরম আতংক বিরাজ করছেন। তারা জানান, রেলওয়ের ভূমি নীতিমালা অনুযায়ী ২ বছর পর পর লিজ এর লাইসেন্স ফির টাকা পরিশোধ না করলে লিজ বাতিল ও উচ্ছেদ করা হয়। সে জন্য তারা আতংকে রয়েছেন। অপরদিকে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছেন। তারা আরো জানান, ওই কর্মকর্তা ও কানুনগো এমন কালক্ষেপন করে কৌশলে লাইসেন্স ফি বিলম্ব দেখিয়ে ওই লিজ বাতিল করে অন্য আর এক জনের নিকট থেকে গোপনে মোটা অংকের উৎকোচ নিয়ে নতুন করে ওই ব্যক্তিকে লাইসেন্স প্রদান করেন বলে অভিযোগ সংশ্লিষ্টদের। এব্যাপারে রেলওয়ের বিভাগীয় ভূ- সম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দু দেব এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কিছু জটিলতা রয়েছে। সে গুলো নিরসন করে লাইসেন্স ফির পে-অর্ডার জমা নেয়া হবে এবং যারা অতিরিক্ত জায়গা দখল করে নিয়েছে তাদের বৈধতার আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net