1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারের টেকনাফে বাল্যবিবাহ এবং মাদক প্রতিরোধে করণীয় বিষয়ে সংলাপ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

কক্সবাজারের টেকনাফে বাল্যবিবাহ এবং মাদক প্রতিরোধে করণীয় বিষয়ে সংলাপ

আবুহুমাইর হোছেন বাপ্পি, টেকনাফ, কক্সবাজার।
  • আপডেট টাইম : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ২৭২ বার

আজ ৩১ অক্টোবর (রবিবার) বিকেলে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পারভেজ চৌধুরী’র সভাপতিত্বে বাল্য বিবাহ এবং মাদক প্রতিরোধে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের করণীয় বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়।

উক্ত সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ইএএলজি) শ্রাবস্তী রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, স্থানীয় জনপ্রতিনিধি, সচিব, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ, এনজিও প্রতিনিধি, নারী উন্নয়ন ফোরামের প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায় বলেন, বাল্য বিবাহ এবং মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন ও যোগ্য নেতৃত্ব ছাড়া বিকল্প কোন পথ নেই।

দেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের যথেষ্ট দায়িত্ব রয়েছে এবং এ দায়িত্ব নিয়ে যোগ্য নেতৃত্বের মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।###

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net