1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাশিমপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদকের ওপর সন্ত্রাসী হামলা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

কাশিমপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদকের ওপর সন্ত্রাসী হামলা

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৩১৫ বার

গাজীপুর মহানগর কাশিমপুর নামাপাড়া ৬নং ওয়ার্ডের বাসিন্দা আরিফুল ইসলাম খান (শাহীন) (৪২) ও তার আপন বড় ভাই শহিদুল ইসলাম খান (৫০) উভয় পিতা, আরফান আলী খান।
জমিজমা সংক্রান্ত পারিবারিক দন্দ-কলহের জের ধরে পূর্বপরিকল্পিত ভাবে শহিদুল ইসলাম খান এবং কিছু সন্ত্রাসী বাহিনী নিয়ে তার আপন ছোট ভাই আরিফুল ইসলাম খানকে হত্যা করার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালান।বর্তমানে আরিফুল ইসলাম গুরুতর আহত অবস্থায় শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

জানা গেছে, গত রবিবার (২৪-অক্টোবর) বিকাল ৫-৩০ মিনিটের দিকে শহিদুল ও তার পক্ষে বিএনপির শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিন, সৈরভ ও হাবিব কাশিমপুর নামাবাজার আরিফুলের নিজ বসত বাড়িতে হামলা চালায়। তাকে বাঁচানোর জন্য তার স্ত্রী এগিয়ে আসলে তার উপর ও সন্ত্রাসীরা হামলা চালায় এতে আরিফুল ইসলাম খান কে রক্তাক্ত যখম করে,আরিফুল ইসলাম খান এবং তার স্ত্রীর আর্তচিৎকারে প্রতিবেশী গন এসে তাদের কে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে শহীদুল, সালাউদ্দিন, সৈরভ ও হাবিবসহ ৮/১০ জন
আরিফুল ইসলাম খান শাহীনের বসত বাড়িতে তাকে ও তার স্ত্রী উপর হামলা করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করেন।

এ ব্যাপারে আরিফুল ইসলাম খান শাহীনের স্ত্রী সুমি আক্তার বাদি হয়ে কাশিমপুর থানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গাজীপুরে অভিযোগ করেছেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net