1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘাট টিকিটের নামে শতকোটি টাকার চাঁদাবাজি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

ঘাট টিকিটের নামে শতকোটি টাকার চাঁদাবাজি

এম এ জব্বার।
  • আপডেট টাইম : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৪২৯ বার

বাস,ট্রেন,বিমান,কোথাও কোন ঘাট টিকিট না লাগলেও দক্ষিণবঙ্গের যাত্রীদের ঘাড়ে চেপে বসেছে যুগ যুগ ধরে শত শত কোটি টাকার চাঁদাবাজির মহরা। যাত্রী অধিকার রক্ষা আন্দোলন সহ একাধিক সামাজিক সংগঠন এ নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন সহ নানান কর্মসূচি পালন করলেও আজও সরকার বাহাদুর কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।

নৌ-পরিবহন কর্তৃপক্ষের কাছেও পুরো ১০ টাকার কোন হিসাব নেই। যাত্রী কল্যাণ তহবিলের নামে দুই টাকা আদায় করা হলেও সেই টাকা কোথায় যাচ্ছে আজ পর্যন্ত কোন হিসাব কোন কর্তৃপক্ষ দিতে সক্ষম হয়নি এবং তাদের তদারকির জন্য কোন দাপ্তরিক ব্যবস্থাপনা চোখে পড়ার মতো নয়।

আজ বিকালে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চ ঘাট থেকে তোলা ছবি। টিকিটের কোথাও টাকার উল্লেখ না থাকলেও যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক ১০ টাকা আদায় করা হচ্ছে।খাট কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলে তারা এ ব্যাপারে এড়িয়ে যান এবং মোটা অংকের বিনিময় স্থানীয় এমপি ও প্রশাসনের বড়কর্তাদের কাছ থেকে ইজারা নেয়া হয়েছে বলেই দশ টাকা আদায় করেন বলে জানান।
কয়েকজন যাত্রী বাকবিতন্ডায় জরালে সরকারদলীয় স্থানীয় কিছু ক্যাডার তাদের ধমক দিয়ে উল্টো দেখে নেওয়ার হুমকি দেয়।

কোন কোন টার্মিনালে ১০ টাকা কুপনের গায়ে লেখা থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই এভাবে কোন লিখিত ছাড়াই ১০ টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে প্রায়ই সাধারণ যাত্রীদের সাথে ঘাট কর্তৃপক্ষের হাতাহাতির পর্যায় পর্যন্ত গড়ায়।
নীরব চাঁদাবাজি রোধে সাধারণ মানুষ প্রতিকার চায়। এবং বৈষম্যহীন খাট ব্যবস্থাপনা সরকারের নিকট তাদের প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net