1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে অভিবাসীদের কল্যাণে মাইগ্রেশন ফোরামের সাধারণ সভা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

চৌদ্দগ্রামে অভিবাসীদের কল্যাণে মাইগ্রেশন ফোরামের সাধারণ সভা

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ২৩০ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ইউরোপ ও মধ্যপ্রাচ্য ফেরত অভিবাসীদের কল্যাণে নিয়োজিত সিবিও সংগঠন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা প্রকল্পের আওতাধিন ‘চৌদ্দগ্রাম মাইগ্রেশন ফোরাম’ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২৭ অক্টোবর) সকালে হোটেল ভোজন বিলাশ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রত্যাশা প্রকল্পের কুমিল্লা আরএসসি ম্যানেজার শুভাশীষ দেবনাথ।

চৌদ্দগ্রাম উপজেলা মাইগ্রেশন ফোরামের সভাপতি মো: ইউসুফ হোসাইন সুমনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রত্যাশা প্রকল্পের চৌদ্দগ্রাম উপজেলা ফিল্ড অর্গানাইজার মো: জসিম উদ্দীন, চৌদ্দগ্রাম উপজেলা মাইগ্রেশন ফোরামের সহ-সভাপতি মাহমুদুল হাসান মাসুদ, সাধারণ সম্পাদক এনামুল হক নোমান, কোষাধ্যক্ষ ডেন্টিস্ট মো: শাহিন আলম, তথ্য ও প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: এমদাদ উল্যাহ্, দপ্তর সম্পাদক মুহা. ফখরুদ্দীন ইমন, কার্যনির্বাহী সদস্য উম্মে মাখতুম মাহরুজা সুলতানা, সদস্য মো: অলী আহমেদ, মাস্টার মুজিবুল হক পাটোয়ারী, মোসা: ফিরোজা বেগম, বেলায়েত হোসেন তনু, মোহাম্মদ আলী, রেজাউল করিম সবুজ শাহ্, আবু তৈয়ব রাহাত প্রমুখ।

সভায় সিবিও গঠন বিষয়ক সু-নির্দিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডাসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্য ফেরত অভিবাসীদের সামাজিক, মনোসামাজিক এবং অর্থনৈতিক পুনরেকত্রীকরণ সেবা ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net