1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নতুনধারার তরকারি মিছিল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নতুনধারার তরকারি মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩৩৪ বার

করোনা পরিস্থিতিতে অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ ও তরকারি মিছিল করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি।

৮ অক্টোবর বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে খাদ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কার্যকর মনিটরিং টিম ও সরকার নির্ধারিত দ্রব্যমূল্য তালিকাবোর্ড প্রতিটি বাজারে স্থাপনের দাবি জানান নেতৃবৃন্দ।

বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আব্দুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, অভিনেত্রী শ্রুতি খান, সাংগঠনিক সম্পাদক গোলাম ওয়াজেদ সরকার রানা, মনোয়ারা সুলতানা, আবিদুর রহমান অনন্ত প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, নাগরিক অধিকার আদায়ে সরকার ব্যর্থ হলে দেশের মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে। তাই চাই স্বাধীনতার স্বপক্ষের সরকার হিসেবে ভর্তুকি দিয়ে চাল-ডাল- তেলসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমিয়ে জনগনের হাতের নাগালে রাখা হোক। পাশাপাশি সরকারিভাবে বাজার মনিটরিং টিম কার্যকর রাখার মাধ্যমে মানুষকে কিছুটা হলেও শান্তিতে থাকার ব্যবস্থা করে দেয়াটা হবে বুদ্ধির কাজ। যে কাজটি না করে খাদ্যমন্ত্রী কেবল নিজের পেট বড় করার চিন্তায় ব্যস্ত। দেশের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যর্থ খাদ্যমন্ত্রীকে অব্যহতি দিয়ে যোগ্যতর ব্যক্তিকে নিয়োগ দিলে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সরকার আরো সফলতার সাথে এগিয়ে যেতে পারবে বলে সাধারণ মানুষ ধারণা করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net