1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে তথ্য আপার উঠান বৈঠকে শিক্ষা, বাল্যবিয়ে ও নারী নির্যাতন বিষয়ে আলোচনা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

নবীনগরে তথ্য আপার উঠান বৈঠকে শিক্ষা, বাল্যবিয়ে ও নারী নির্যাতন বিষয়ে আলোচনা

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৪০৭ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) উপলক্ষে তথ‍্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোকাররম হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক কাউছার বেগম।

তথ্যসেবা কর্মকর্তা মোছাঃ নাছিমা বেগম এর পরিচালনায় উঠান বৈঠকে বক্তারা বলেন, পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিয়ে যেতে সরকারের পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ‘নবীনগর তথ্যকেন্দ্র’ সরকারের নানা পর্যায়ের সুবিধা ও সেবা নারীদের নিয়ে কাজ করছে তথ্য আপা। প্রান্তিক সকল নারীকে সেবা গ্রহণের জন্য তথ্য আপার কাছে যাওয়ার পরামর্শ দেয়া হয়। সভায় শিক্ষা, বাল্যবিবাহ, নারী নির্যাতন বিষয়ে আলোচনা করেন বক্তারা।

উঠান বৈঠক শেষে উপজেলা নির্বাহী অফিসার এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৈঠকে আলোচনার বিষয় থেকে নির্দিষ্ট বিষয় সম্পর্কে তাৎক্ষণিক সংক্ষিপ্ত বক্তব্য, নিজের প্রতিভার বিকাশ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net