1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে ২ যুবক হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

বাঁশখালীতে ২ যুবক হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):
  • আপডেট টাইম : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ২৫৫ বার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ জলদী মমনছুরিয়া বাজার এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে নিহত যুবলীগ নেতা আব্দুল খালেক ও মাহমুদ সোলতান টিপু হত্যাকাণ্ডে জড়িতদের অভিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (২৫ অক্টোবর) দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়।

উপজেলা পরিষদ গেইটের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে এলাকার কয়েকশত নারী-পুরুষ অংশগ্রহণ করে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই দুই হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবী জানান।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- নিহত আব্দুল খালেকের মা মমতাজ বেগম, স্ত্রী খালেছা বেগম, বোন রীনা আক্তার, নিহত টিপুর স্ত্রী ববি আক্তার, ছোট ভাই হেফাজ উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হামিদ হোসেন, হোসাইন মোহাম্মাদ, অমিত চৌধুরী, আতাউল্লাহ আল আজাদ, ইমরুল হক চৌধুরী ফাহিম, লিটন, বাবু, মীর ইউসুপ সিকদার, এরশাদ, আব্দুর রহিম, মোঃ তৌহিদ, মোঃ জহির, মোঃ মনিরুল ইসলাম, শেফায়েতুল হক,মোক্তার আহমদ প্রমুখ।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর বাঁশখালী পৌর সদরের দক্ষিণ জলদী রঙ্গিয়াঘোনা এলাকার পূর্ব পাড়া এলাকার কাছিম আলীর পুত্র মনজুর আলম ও বাহাদুর আলমের সাথে মোঃ কামাল ও নিহত আব্দুল খালেকের সাথে দীর্ঘদিন যাবৎ পারিবারিক জায়গা-জমির সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার যুগ্ন সম্পাদক আবদুল খালেক (৩২) ও বাঁশখালী পৌরসভা যুবলীগ নেতা মোঃ মাহমুদ সোলতান টিপু (২৫) নামে দুইজনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net