1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মিরপুরে জমির মালিকানা ছাড়া ও নকশাবিহীন নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

মিরপুরে জমির মালিকানা ছাড়া ও নকশাবিহীন নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আসাদুজ্জামান আসাদ :
  • আপডেট টাইম : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৪২৬ বার

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের বাউনিয়াবাঁধ এলাকার এ ব্লক ৫ নম্বর রোডের ৭ নম্বর প্লটে নির্মানাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে খোকন (৫৫) নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে লোকমুখে জানা যায়, উক্ত নির্মানাধীন ভবনের জমির মালিকানা ও রাজউকের অনুমোদনের বিষয়ে বৈধ কোন কাগজপত্র নেই। ভবনের সামনে তথ্য সম্বলিত কোন নেই কোন সাইনবোর্ড। জনচলাচল নির্মান শ্রমিকের নিরাপত্তার জন্য দেয়া হয়নি কোন সেফটিনেট।
ভবনের মালিক দাবীদার নুরুন্নাহারের কাছে জানতে চাইলে তিনি বলেন, নির্মান শ্রমিক খোকন কাজ করা অবস্থায় অসতর্কতার কারনে ছাদ থেকে পড়ে মারা যায়। এরপর তাকে জমির মালিকানা ও রাজউকের অনুমোদন সম্পর্কে জানতে চাইলে তিনি বৈধ কোন কাগজপত্রের কথা জানাতে পারেনি। সেইসাথে নির্মাকৃত পাঁচতলা ভবনের অনুমোদন রাজউক থেকে নেয়া হয়নি বলে জানান।
সাথে থাকা আরেক নির্মান শ্রমিক সাগর আলী বলেন, আমরা তিনজন ওই ভবনের ছাদে কাজ করছিলাম। দুপুরে খাবারের উদ্যেশে আমরা দু’জন ভবনের নিচে নেমে আসি। তখন খোকন ছাদে কাজ করছিল। তার অল্প কিছুক্ষন পর খোকন ভবনের ছাদ থেকে রাস্তায় পড়ে পড়ে যায়। তখন আমি ও আশেপাশের লোকজন মিলে তাকে হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
নির্মান শ্রমিক সাগর আলী সহ স্থানীয় লোকজন জানায়, ওই ভবনের নির্মানকালীন সময়ে ভবনের নিরাপত্তাজাল থাকলে এই ধরনের মৃত্যুর ঘটনা ঘটত না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net