1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মির্জা ফখরুলদের অপপ্রচার সাম্প্রদায়িক হামলাকারীদের রক্ষা করার অপকৌশল : বাহাউদ্দিন নাছিম - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

মির্জা ফখরুলদের অপপ্রচার সাম্প্রদায়িক হামলাকারীদের রক্ষা করার অপকৌশল : বাহাউদ্দিন নাছিম

মাজেদ রেজা বাঁধন ঝিনাইদহ।
  • আপডেট টাইম : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৩২০ বার

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিদেশে বসে মিথ্যা অপপ্রচার তথ্য সন্ত্রাসের শামিল। এই তথ্যসন্ত্রাস ও মির্জা ফখরুলদের অপপ্রচার সাম্প্রদায়িক হামলাকারীদের রক্ষা করার একটি অপকৌশল মাত্র। শনিবার দুপুরে ঝিনাইদহ জেলা শিল্পকলা একডেমীতে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত যারা বাংলাদেশে আজকে যে সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে আঘাত হানলো। আজকে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সামাজিক প্লাটফর্মের উপর ভর করে, অপপ্রচার করে, তথ্যসন্ত্রাস করে, দেশে-বিদেশে বসে তথ্যসন্ত্রাস করে সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টি করে তারা দায় দেয় কাদের!। মির্জা ফখরুল ইসলাম কাদের বিরুদ্ধে অভিযোগ দেয়? বলে সরকার ! সরকারি দল! এটা হলো একটি অপপ্রচার। মির্জা ফখরুলদের এই অপপ্রচার আর তথ্য সন্ত্রাস সাম্প্রদায়িক সন্ত্রাসদের রক্ষা করার একটি কৌশল।
তৃণমুল নেতাকর্মীদের উদ্দেশ্যে আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন সাম্প্রদায়িক হামলার মধ্য দিয়ে ওরা দ্বিধাবিভক্ত করতে চাইছে। তাই বিএনপির এই অপরাজনীতির বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে। আপনাদের কাজ করতে হবে। আপনারাই এ দেশের আসল মালিক। আপনারাই হলেন আসল পাহারাদার।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপির সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম অপু, এ্যাড. আজিজুর রহমান, তৈয়ব আলী জোয়ার্দ্দার, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাসসহ অন্যান্যরা।
বর্ধিত সভায় ঝিনাইদহের ৬ টি উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net