1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাই ইউপি নির্বাচন যাচাই-বাছাই শেষ, চেয়ারম্যান প্রার্থীসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে 

মীরসরাই ইউপি নির্বাচন যাচাই-বাছাই শেষ, চেয়ারম্যান প্রার্থীসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ২৪৩ বার

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিনের প্রস্তাবকারীর স্বাক্ষর জালিয়াতি করার কারণে মনোনয়নপত্র বাতিল করেন রিটর্নিং কর্মকর্তা।
যদিও তিনি আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। তিনি বাদে সংরক্ষিত নারী সদস্য ১জন, সাধারণ সদস্য ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিস, প্রাণি সম্পদ অফিস, অডিটোরিয়ামে ৬ জন রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার নাগাদ নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার থেকে রবিবার (২৪ অক্টোবর) পর্যন্ত আপিল করা যাবে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মাধ্যমে আপিল আবেদন নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২৬ অক্টোবর। আর ভোট গ্রহণ ১১ নভেম্বর।
বৃহস্পতিবার বাছাইয়ে মনোনয়নপত্র বাতিলের পর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ২৭জন, সাধারণ সদস্য ৫৯৮জন, সংরক্ষিত নারী সদস্য ১২৮জন বৈধ প্রার্থী রইলেন। অপরদিকে নয় ইউনিয়নের চেয়ারম্যান একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
এর আগে গত রোববার (১৬ অক্টোবর) চেয়ারম্যান পদে ২৮ জন, সাধারণ সদস্য পদে ৬০২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে মোট ১২৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মীরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোছাইন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে তারা বদ্ধপরিকর। এরইমধ্যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর মনোনায়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে আজ ২১ অক্টোবর। বাছাইয়ের পর সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ ও ২৪ অক্টোবর। আর আপিল নিষ্পত্তি ২৫ অক্টোবর। তবে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২৬ অক্টোবর। ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net