1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে জনগণের সাথে কমিউনিটি পুলিশিং ডে পালিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

লাকসামে জনগণের সাথে কমিউনিটি পুলিশিং ডে পালিত

এম,এ মান্নান কুমিল্লা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২৫১ বার

কমিউনিটি পুলিশিং ডে দিবস ‘মুজিববর্ষের পুলিশনীতি জনসেবা ও সম্প্রীতি’ পালিত হয়েছে। দিবসটিতে কর্মসূচির অংশ হিসেবে এক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার বেলা ১১টায় লাকসাম থানার পুলিশের উদ্যোগে এসব আয়োজন করা হয়।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন ভুইয়া’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা সভায় বক্তব্য রাখেন
লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভুঁইয়া। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাকসাম প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, লাকসাম পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আলী আহমদ, বীর মুক্তিযোদ্ধা মনোহর আলী তোতা,পৌর কাউন্সিলর আবু সায়েদ বাচ্চু।
এতে লাকসাম থানা পুলিশের সকল সদস্যসহ ও স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্তরের মানুষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

আলোচনা সভার আগে কমিউনিটি পুলিশিং দিবসটি উপলক্ষে লাকসাম পৌরশহরে বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে র‌্যালি বের করা হয়।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিদের বক্তব্য
বলেন, কমিউনিটি পুলিশিং হলো জনগণের কাছে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশের জবাবদিহি করা। দেশের জনগণের সঙ্গে থানা-পুলিশের দূরত্ব কমলেই কমিউনিটি পুলিশিং সফল হবে। অপসংস্কৃতি নিবৃত্ত করাই কমিউনিটি পুলিশিংয়ের কাজ। কমিউনিটি পুলিশ সক্রিয় হলে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক দ্রব্য, ইভটিজিং ও বাল্য বিয়ে থাকবে না।
কমিউনিটি পুলিশিং একটি সংগঠনভিত্তিক গণমুখী, প্রতিরোধমূলক এবং সমাজের সমস্যার সমাধানমূলক পুলিশিং ব্যবস্থা ও দর্শন। এটি জনগণকে সম্পৃক্ত করে জনগণের প্রত্যাশা পূরণে জনগণকে সম্পৃক্ত করে জনগণ, সরকার ও পুলিশের অংশীদারিত্বের ভিত্তিতে অপরাধ দমন ও সমস্যার সমাধানকল্পে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net