1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সততা ও দায়িত্বশীলতার সাথে রাউজানের সাংবাদিকরা কাজ করছেনঃ মেয়র জমির উদ্দিন পারভেজ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী 

সততা ও দায়িত্বশীলতার সাথে রাউজানের সাংবাদিকরা কাজ করছেনঃ মেয়র জমির উদ্দিন পারভেজ

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩৯২ বার

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, সততা ও দায়িত্বশীলতার সাথে রাউজানের সাংবাদিকরা কাজ করছেন দীর্ঘদিন থেকে। হলুদ সাংবাদিকতা আবরনে কিছু ভূঁইফোর সৃষ্টি হলেও প্রকৃত সাংবাদিকতায় কোন প্রভাব পড়বে না। দৃঢ়তা ও একাগ্রতায় কলম সৈনিকদের বাস্তব লেখনি দেশ আজ উন্নত বিশ্বের কাতারে উন্নীত হয়েছে। সরকারের উন্নয়নমূখী কর্মকান্ড ও শেখ হাসিনার রূপকল্প ভিশন টুয়েন্টি টুয়েন্টি আমরা সফল হয়েছি। আমরা মধ্যম আয়ের দেশের স্বীকৃতি অর্জন করেছি। এবার ভিশন এক চল্লিশ বাস্তবায়নে সরকার কাজ করছেন। ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিনত হবে শেখ হানিার নেতৃত্বে। তাই ২০৪১ সালের রূপকল্প বাস্তবায়নে সাংবাদিকদের আরো বেশি ভূমিকা রাখতে হবে। তিনি গতকাল ১২ অক্টোবর বিকালে রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে উপরোক্ত কথা গুলো বলেন। রাউজান রাবার বাগানস্থ গিরি ছায়ায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম। এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ সভাপতি জাহাঙ্গীর নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক আমীর হামজা, সদস্য লোকমান আনচারী, সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ, মোহাম্মদ আরাফাত হোসাইন, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ জিয়াউর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net