1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনাইমুড়ীতে আওয়ামী লীগ নেতার হয়রানির প্রতিবাদে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

সোনাইমুড়ীতে আওয়ামী লীগ নেতার হয়রানির প্রতিবাদে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২৬৪ বার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান মো. মীরন অর রশিদকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আওয়ামী লীগ নেতার অপপ্রচারের বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।

শনিবার সকালে বজরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চেয়ারম্যান মীর অর রশিদ।

বক্তব্যে তিনি উল্লেখ করেন, বিগত ২০১৬ সালে তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। পক্ষান্তরে মনোনয়ন বঞ্চিত ইকবাল হোসেন আনারস প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন। নির্বাচনে পরাজিত হওয়ার পর ইকবাল হোসেন তাঁর শপথগ্রহন প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করার জন্য তাঁর লোকজন দিয়ে উচ্চ আদালতে রিট করেছিলেন, কিন্তু তাতেও তিনি হেরে যান।

চেয়ারম্যান মীরন অর রশিদের অভিযোগ, নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে ইকবাল হোসেন তাঁর বিরুদ্ধে ধারাবাহিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন মন্ত্রণালয়ে তাঁর বিরুদ্ধে একের পর মিথ্যা ও সাজানো অভিযোগ করে বিগত পাঁচ বছর ধরে নানা হয়রানির মধ্যে রেখেছেন। তাঁর বিরুদ্ধে করা প্রত্যেকটি অভিযোগেরই প্রশাসনিক তদন্তে মিথ্যা প্রমানিত হয়েছে। এরপরও ইকবাল হোসেনের ষড়যন্ত্র ও অপপ্রচার বন্ধ হয়নি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান মীরন হোসেন উল্লেখ করেন, ইকবাল হোসেন নিজেকে স্থানীয় আওয়ামী লীগের আহবায়ক পরিচয় দিলেও বাস্তবে তা নয়। তিনি ইতোপূর্বে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৬ সালে দলীয় প্রতীকে নির্বাচনের ঘোষণা দেওয়ার পর রাতারাতি তিনি আওয়ামী লীগার বনে যান এবং নিজেকে ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক পরিচয় দিয়ে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করছেন, পাশাপাশি দলীয় প্রভাব খাটিয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন বলেন, ‘আমি তাঁর বিরুদ্ধে কোন মামলা করিনি। মামলা অন্য ব্যক্তি করেছেন। ফেসবুকে অপপ্রচারের বিষয়ে কোন প্রমাণ তিনি দিতে পারবেন না। তবে তাঁর (চেয়ারম্যানর) বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তিনি বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন, ওই অভিযোগ তদন্তে প্রমাণিতও হয়েছে; যার প্রমাণ তাঁর কাছে আছে। তা ছাড়া তিনি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক নন, বর্তমান পুর্ণাঙ্গ কমিটির সভাপতি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বাক্ষরিত কমিটি তাঁর কাছে আছে।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাহার বলেন, বজরা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি নিয়ে বিতর্ক রয়েছে। সেখানে ২০১৭ সালে ইকবাল হোসেনকে আহবায়ক করে একটি কমিটি দেওয়া হয়েছিল। কিন্তু ওই কমিটিতে কেবল উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বাক্ষর করেছেন। তাই ওই কমিটি বৈধতা পায়নি। এ কারণে পূর্বের কমিটির সভাপতি মির্জা বাবুলই দলের দায়িত্ব পালন

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net