1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১ম বারের মত কুবিতে শেখ রাসেল দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

১ম বারের মত কুবিতে শেখ রাসেল দিবস পালিত

কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২৮৮ বার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিবস উপলক্ষে প্রথমবারের মতো ‘শেখ রাসেল দিবস’ পালন করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয় পরিবার এবং শাখা ছাত্রলীগের পক্ষ থেকে দিবসটি পালন করা হয়।

এ সময় উপাচার্যের নেতৃত্বে প্রথমে প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন।

এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, শেখ রাসেল আমাদের মধ্যে নেই। তবে তার স্মৃতিবিজড়িত ছোট্ট জীবন আমাদের ভাবায়। আমরা যতবারই রাসেলের জন্মদিন পালনের জন্য উদ্যত হই ততোবারই ৭৫ এর নৃশংসতা চোখের সামনে ভেসে আসে। রাসেলরা যতই ট্রাজেডির শিকার হোক না কেন সর্বদা আমাদের মুকুট মনি হয়ে করবে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, ছোট্ট রাসেল আমাদের জন্য অনুপ্রেরণা। তিনি যদি বেঁচে থাকতেন হয়ত এ দেশ এবং জাতির কল্যানে নিজেকে নিবেদিত করতেন। কিন্তু শত্রুরা বুঝেছিল বঙ্গবন্ধু এবং তার পুরো পরিবারকে নিশ্চিহ্ন না করলে এ জাতির অগ্রযাত্রা দমানো যাবে না। তাই তারা ছোট্ট শিশু রাসেলকেও ছেড়ে দেয় নি। কিন্তু যতবার রাসেলের জন্মদিন আসে ততবারই তার নৃশংস মৃত্যু আমার নয়ন অশ্রুসিক্ত করে।

এসময় আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শামীমুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের, প্নক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net