1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অপরাধ, সমস্যা সমাধানে পুলিশ জনগণের অংশীদারিত্বই কমিউনিটি পুলিশিং : নজরুল ইসলাম এমপি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ 

অপরাধ, সমস্যা সমাধানে পুলিশ জনগণের অংশীদারিত্বই কমিউনিটি পুলিশিং : নজরুল ইসলাম এমপি

মুজিব বর্ষে পুলিশ নীতি-জনসেবা আর সম্প্রীতি

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২৭৩ বার

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, অপরাধ, সমস্যা
সমাধানে পুলিশ ও জনগণের অংশীদারিত্বই কমিউনিটি পুলিশিং। অপরাধ প্রতিরোধে,
জনগণের জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে এ পুলিশিং
ব্যবস্থা। জণগণ এলাকার সমস্যা চিহ্নিত করে পুলিশের সহায়তায় সমাধান করা। পুলিশ ও
জণগণের মধ্যে আস্তা, সমঝোতা, শ্রদ্ধা বৃদ্ধি করা, উভয়ের মধ্যে দূরত্ব কমিয়ে এনে পুলিশ
ভীতি ও অপরাধ হ্রাস করা। জণগণকে পুলিশের কাজে সম্পৃক্ত করে অপরাধ প্রবণতা বন্ধ করা। পুলিশই
জনতা, জনতাই পুলিশ এ স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং শুরু হয়েছিল।
মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি স্লোগান নিয়ে কমিউনিটি পুলিশিং
ডে’২১ গতকাল ৩০ অক্টোবর সকালে চন্দনাইশ থানা পুলিশের উদ্যোগে স্থানীয় একটি
কমিউনিটি সেন্টারে এক সভা অনুষ্ঠিত হয়।
থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন,
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, যথাক্রমে
উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার,
উপজেলা নিবার্হী কর্মকর্তা সাদিয়া ইসলাম, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, উপজেলা
আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর। কমিউনিটি পুলিশিং’র সাধারণ সম্পাদক
জাবেদ মো গাউস মিল্টনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, মহিলা ভাইস চেয়ারম্যান এড.
কামেলা খানম রূপা, দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান,
চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, মাও. হাফেজ রফিকুল ইসলাম, সুজন চক্রবর্তী, শ্যামলী
বড়–য়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net