ঢাকা   ০২:২৭:২২ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

আগামী ২৪ নভেম্বর শুরু হবে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের এসএসসির প্রি-টেস্ট

শেখ দিদারুল ইসলাম,চট্টগ্রাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৪০৬ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে। আগে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা নিতে স্কুলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সে সিদ্ধান্ত থেকে সরে এসে এখন ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার সঙ্গে দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রাক নির্বাচনী বা প্রি-টেস্ট পরীক্ষা নিতে বলা হয়েছে। এ নির্দেশ দিয়ে সংশোধিত আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। রবিবার (১৭ অক্টোবর) আদেশটি প্রকাশ করা হয়। সংশোধিত আদেশে বলা হয়েছে, আগামী ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং ১০ম শ্রেণির শিক্ষার্থীদের প্রাক নির্বাচনী পরীক্ষা গ্রহণ করতে হবে। বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত বিষয়ের পরীক্ষা নিতে হবে। পরীক্ষার প্রশ্নপত্রের মান হবে ৫০ নম্বর। প্রতিটি বিষয়ের পরীক্ষা হবে দেড় ঘণ্টা। এ আদেশে আরও বলা হয়েছে, যেসব অধ্যায় থেকে বাংলা, গণিত ও সাধারণ গণিত বিষয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেসব অধ্যায় এবং ১২ সেপ্টেম্বর থেকে যেসব অধ্যায়ের ওপর পাঠদান করানো হয়েছে তা ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার সিলেবাস হবে। বাংলা ১ম ও ২য় পত্র বিষয়ের নম্বর হবে ৫০। এর মধ্যে লিখিত অংশে ৩৫ ও এমসিকিউ অংশে ১৫ নম্বর। ইংরেজি ১ম ও ২য় পত্র থেকে ৫০ নম্বরে পরীক্ষা হবে। পরীক্ষায় প্রথম পত্র থেকে ৩০ নম্বরে ও ২য় পত্র থেকে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। সাধারণ গণিত পরীক্ষা হবে ৫০ নম্বরে। এর ৩৫ নম্বর থাকবে লিখিত অংশে ও এমসিকিউ অংশে থাকবে ১৫ নম্বর। শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার নম্বরের সঙ্গে চলমান সব বিষয়ের অ্যাসাইনমেন্টের ওপর ৪০ নম্বর যোগ করতে হবে বলেও নির্দেশ দিয়েছে অধিদপ্তর। পরীক্ষায় ৭ম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর আরও ১০ নম্বর যোগ করতে হবে। আর ৬ষ্ঠ শ্রেণির থেকে শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ ও স্বাস্থ্যবিধি মেনে চলার সঙ্গে বৃক্ষরোপণ প্রকল্পে তাদের কর্মতৎপরতা যুক্ত করে এ ১০ নম্বর যোগ করতে হবে। মোট ১০০ নম্বরের ওপর প্রত্যেক শিক্ষার্থীকে মূল্যায়নের পর বার্ষিক পরীক্ষা ফল তৈরি করে শিক্ষার্থীদের প্রগ্রেসিভ রিপোর্ট দিতে হবে।গত ১৩ অক্টোবর ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা নিতে স্কুলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল। সে আদেশের স্মারকেই প্রাক নির্বাচনী পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়ে সংশোধিত আদেশটি জারি করা হয়েছে।২০২১ শিক্ষাবর্ষে এ পরীক্ষা ছাড়া আর কোনো পরীক্ষা নেওয়া যাবে না বলেও জানিয়েছে অধিদপ্তর। স্কুলগুলোকে স্বাস্থ্যবিধি মেনে বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা নিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি