1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আজগরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফের নৌকার মাঝি হতে চান রুহুল আমিন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

আজগরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফের নৌকার মাঝি হতে চান রুহুল আমিন

এম,এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৪৮২ বার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ফের আওয়ামী লীগের মনোনয়ন পেতে চান টানা দু’বারের সফল চেয়ারম্যান রুহুল আমিন। তিনি
নির্বাচিত হয়ে ২০১১-২১ পর্যন্ত ১০ বছর ধরে ঢেলে সাজিয়েছেন আজগরা ইউনিয়ন কে ।দলমতের উর্দ্ধে উঠে নিশ্চিত করেছেন সুশাসন। আপদে বিপদে ইউনিয়ন বাসীর পাশে থেকে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করে হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি । তিনি চান মানুষ মানুষের ভেদাভেদ ভুলে কাছাকাছি যেতে। তার দক্ষ নেতৃত্বে এবং সুদুরপ্রসারী চিন্তা ভাবনায় অশান্ত আজগরা ইউনিয়ন গ্রামগুলো এখন শান্ত। শান্তি প্রতিষ্টা করে দীর্ঘদিনের অমিমাংসিত বিরোধ নিষ্পত্তি করে জনপ্রিয় চেয়ারম্যান এখন রুহুল আমিন।তিনি ২০০৪ থেকে ২০২০ পর্যন্ত দীর্ঘ ১৬ বছর ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসাবে দায়িত্ব থাকায় অবস্থায় ২০০৫-০৬ ও ১৩-১৪ সালে জামায়াত-বিএনপির হামলা মামলার শিকার হন। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সদস্য। দলীয় কার্যক্রমের পাশাপাশি আজগরা ইউনিয়ন নিয়ে নানা উন্নয়ন ভাবনা এবং দৃশ্যমান উন্নয়ন নিয়ে তিনি কথা বলেন শ্যামল বাংলা প্রতিনিধির সাথে। রুহুল আমিন আরও বলেন,জনগণের প্রতিশ্রুতি মাথায় রেখে স্হানীয় সরকারমন্ত্রীর দিক নির্দেশনায় ইউনিয়নের উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি। সরকারের উন্নয়নের ছোঁয়া পৌছে দিয়েছি গ্রামগুলোতে। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে জনগণের সেবা দিতে ইউনিয়ন পরিষদের সদস্য ও দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে রাত-দিন পরিশ্রম করছি। নিজের ভাতার টাকা না নিয়ে গরিব মেধাবী শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের চিকিৎসা জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। বিভিন্ন প্রকল্পের উন্নয়ন মূলক কাজে আধুনিকতার ছোঁয়া লেগেছে এ ইউনিয়নে। আমি যে কাজ করেছি আশা করি আমার উপর মানুষের আস্থা রয়েছে আগামী দিনেও মানুষ এর মূল্য দেবেন। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন “গ্রামকে শহরে” রূপান্তরিত করা। প্রধানমন্ত্রী স্বপ্ন ও এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির মহোদয় উন্নয়ন ভাবনা ও পরিকল্পনা অনুযায়ী কাজ করছি । তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় এলজিআরডি মন্ত্রী মহোদয় অনুপ্রেরণায় আমাকে মনোনয়ন দেবেন এটাই প্রত্যাশা করছি,ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net