1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় ভূমিদস্যু চেয়ারম্যান কর্তৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

আশুলিয়ায় ভূমিদস্যু চেয়ারম্যান কর্তৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টা

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৩৫১ বার

আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের পান্তাপাড়া গ্রামের স্হানীয় বাসিন্দা কাজীমুদ্দিন ব্যাপারীর ছেলে দয়াল ব্যাপারীর ২৬ শতাংশ জমি দখলের চেষ্টা চালাচ্ছেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজ ও তার বাহিনী । এই চক্রটি জমি নিজেদের মালিকানা দাবি করে জাল কাগজপত্র তৈরি করে দয়ালের সরিষা ক্ষেতে গত ২৪সেপ্টেম্বর ভোরে ইউনিয়ন পরিষদের ৫জনের একটি গ্রাম্য পুলিশের দল এবং সঙ্গে সন্ত্রাসী বাহিনী দাঁড়িয়ে থেকে হালচাষ করে জমি নিজ দখলে নেওয়ার জোর চেষ্টা করছে। এর আগেও ভূমিদস্যু চেয়ারম্যান একাধিক হিন্দু পরিবারের জমি দখল করে গাছপালা রোপণসহ ঘর নির্মাণ করেছে।

ভূমি দখলের বিষয়টি জানতে এবিএম আজহারুল ইসলাম সুরুজ চেয়ারম্যান কাছে জানতে তার মুঠো ফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এলাকাবাসী ও ভূমি অফিস সূত্রে জানা যায়, প্রায় পনের বছর পূর্বে অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের পৈত্রিক সম্পত্তি তার ছেলে সবুজের কাছ থেকে খরিদ করেন দয়াল ব্যাপারি, সেই দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে জমিটি চাষাবাদ করে আসছিলেন।

ঘটনার দিন হঠাৎ তিনি শুনতে পান তার সরিষা ক্ষেতে হাল চাষ করছেন চেয়ারম্যান বাহিনীসহ সঙ্গে চৌকিদারের ৫সদস্য সহ উপস্থিত থেকে।
জমির দলিল রেকর্ড ভুক্ত মালিক দয়াল ব্যাপারী বলেন,আজ অবধি ভোগদখল করে আসছি।

এই ভূমিদস্যু নামে বেনামে আমার জমি ছাড়াও অনেক জমি দখল করে গ্রামে আলোচিত হয়ে আছে। চেয়ারম্যান গংদের বিরুদ্ধে একাধিক খাস জমি উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও সরকারি সম্পত্তি উদ্ধারের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net