ঢাকা   ১১:১৮:২২ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

ঈদগাঁওতে ইয়াবার চালান ছিনতাই, ধাওয়া পাল্টা ধাওয়া

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩১২ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে ১০ হাজার পিস ইয়াবা চালান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

ভাগবাটোয়ারা করতে গিয়ে ঘটেছে তুলকালাম কান্ড, ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন আহত হলেও তারা আইনী ঝামেলা থেকে বাঁচতে অস্বীকার করে আসছে৷ সংগঠিত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইয়াবা ছিনতাইকারী ও লুটপাটকারীরা গা ঢাকা দিয়েছে।

১৯ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে এ ঘটনাটি ঘটে ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গোমাতলী সড়কের উপর।

ঘটনার পরপরই ছিনতাইকারী ও লুটকারীরা ইয়াবা মালিকের সাথে দফারফা করে মিমাংসা করেছে বলে গুঞ্জন উঠে।

ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রামু উপজেলার চেইন্দা এলাকার জনৈক নারী রাতে ১০ হাজার পিস ইয়াবা নিয়ে পার্শ্ববর্তী পোকখালী ইউনিয়নের হিন্দু পাড়া এলাকায় তার এক আত্মীয় বাড়িতে আসে।

রাত্রি যাপন শেষে ভোর সকালে ইয়াবা গুলো নিয়ে গোমাতলী সড়ক দিয়ে গাড়ীতে উঠার উদ্দেশ্য পূর্ব দিকে আসছিল৷

প্রতিমধ্যে টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে পূর্বে থেকে ওতপেতে থাকা স্থানীয় আলী আকবর ও মিজানুর রহমান নামের দুই ভাইয়ের নেতৃত্বে আরো ৪/৫ জন যুবক ছিনিয়ে নেয়।

পরে এলাকার অন্য মাদক ব্যবসায়ীরা বিষয়টি জানতে পেরে এগিয়ে এসে তাদের কাছ আরেক দফা ছিনিয়ে নিয়ে সটকে পড়ে।

এ সময় সাধারণ মানুষ এগিয়ে আসলে ঐ মাদক ব্যবসায়ীরা এক হয়ে তাৎক্ষণিক ভাগবাটোয়ারা করে পালিয়ে যায়। পরে ইয়াবা বহনকারী নারীর স্বজনরা খবর পেয়ে জড়িতদের বিরুদ্ধে অবস্থান নিলে একপর্যায়ে তারা সমঝোতা বৈঠকে বসেন।

ঐ বৈঠকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরন বাবদ ইয়াবার দাম পুুুুষিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার নুরুচ্ছফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ রকম একটি ঘটনা ঘটেছে তার বাড়ির একটু পশ্চিমে৷ এলাকায় ব্যাপক চাউর হয়েছে ঘটনাটি। তবে কারা কারা জড়িত ইতিমধ্যেই এলাকার সবাই অবগত হয়েছে।
কয়েকজনের নাম তিনি নিশ্চিত করছেন৷

অভিযুুক্ত আলী আকবরের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র, তিনি ঘটনা সম্পর্কে কিছুই জানে না,অন্যদের মতো লোকমুখে শুনেছে। ভাই মিজানুর রহমান মানসিক ভারসাম্যহীন বলে দাবী করেন আলী আকবর।

ঈদগাঁও থানার দায়িত্বপ্রাপ্ত এস আই শামিম আল মামুনের কাছে জানতে চাইলে তিনি এ ধরনের সংবাদ কারো কাছ থেকে পায়নি বলে জানান৷

ইয়াবা ছিনতাই, লুটপাটের ঘটনায় জড়িত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে স্থানীয় সচেতন নাগরিক সমাজ জোর দাবী জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি