1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উত্তরায় সাংবাদিককে মুঠোফোনে হুমকি, থানায় জিডি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

উত্তরায় সাংবাদিককে মুঠোফোনে হুমকি, থানায় জিডি

এফ এ নয়ন :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৩৪৩ বার

উত্তরায় সাংবাদিককে মুঠোফোনে হুমকি দেয়ায় থানায় জিডি করা হয়েছে ‌।

জানা গেছে, মুঠোফোনে কল করে টাকা দাবী এবং অকথ্য ভাষায় গালাগালসহ সাংবাদিকতা করতে না দেয়ার হুমকি দেয়া হয়েছে বেসরকারী টেলিভিশন বাংলা টিভির রিপোর্টার মোস্তাফিজুর রহমান রুমনকে।

আজ (মঙ্গলবার) সকালে সাংবাদিক মোস্তাফিজুর রহমান রুমনের ব্যক্তিগত মুঠোফোনে একটি অপরিচিত নাম্বার (০১৭১৬৬১৭১২৭) থেকে কল দিয়ে এক ব্যক্তি হুমকি প্রদান করা হয়। হুমকিদাতা নিজেকে ইয়াছিন শরীফ ওরফে আব্দুল মালেক নামে পরিচয় দিয়ে সে টাকা দাবী করে এবং টাকা নিয়ে উত্তরা ১১নং সেক্টরের ১০নং রোডের একটি বাড়ির সামনে দেখা করতে বলে। টাকা না নিয়ে আসলে দেখে নেয়ার হুমকি দেয়া হয় এই গণমাধ্যমকর্মীকে।

এবিষয়ে হুমকি দাতা ইয়াছিন শরীফ মুঠোফোনে বলেন,আমার বাড়ি গোপালগঞ্জ জেলায়।আমি উত্তরায় এক পরিচিত মামার বাসায় চাকুরি জন্য সাময়িক ভাবে উঠি।
কিন্তু বাড়িওলা আমাকে দেখে ফেলায় আমাকে এক মাসের ভাড়া ৮০০ টাকা দিতে বলেন।আমি বলি ঠিক আছে আমি ৮০০ টাকা এখনি দিব, তবে চাকরি না হলে আজকে আমি চলে যাব সেক্ষেত্রে আমার টাকা ফেরত দিতে হবে। আমার চাকুরি হয়েছে কিন্তু চাকুরি পছন্দ না হলে আমি চলে আসি‌ এরপর বাড়িওলাকে টাকা দিতে বললে আজ দিব,কাল দিব বলে তালবাহানা করে।তাই আজ ইচ্ছেমত বকা দিয়ে টাকা মাপ করে দিয়েছি। সাংবাদিক কে গালিগালাজ কেন করেছেন জানতে চাইলে বলেন আমি কোন সাংবাদিক কে গালিগালাজ করিনি।

এদিকে অকথ্য ভাষায় গালগাল, চাঁদা দাবী ও হুমকির প্রেক্ষিতে তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে মোস্তাফিজুর রহমান রুমন। যার জিডি নং- ৩০৭, তারিখ- ০৫/১০/২০২১ইং।উল্লেখ্য যে, এ ঘটনার একদিন আগে (গতকাল) সোমবার একই নাম্বার থেকে তার মায়ের মোবাইলে কল দিয়ে ভয়ভীতি দেখানো হয়। আজ মঙ্গলবার তার ব্যক্তিগত মুঠোফোনে কল দিয়ে চাঁদা চেয়ে হুমকি দেয়া হয়। জিডির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তুরাগ থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net