1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারের পোকখালীর দুই সন্তানের জননী লুৎফুরনেছা বাঁচতে চায় - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারের পোকখালীর দুই সন্তানের জননী লুৎফুরনেছা বাঁচতে চায়

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩০২ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালীর ইউনিয়নের বাঁশখালীয়া গ্রাম। দুই সন্তান নিয়ে বাস করেন দিনমজুর রুহুল আমিন ও তার স্ত্রী লুৎফুরনেছা কাজল।

লুৎফুরনেছা দীর্ঘদিন ধরে ভুগছেন টিউমার রোগে। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারায় ক্রমশ বাড়ছে জোড়া টিউমার, অবশ হয়ে গেছে হাতটি।

বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে দীর্ঘদিন চিকিৎসা চালিয়ে আসলেও দিনমজুর স্বামীর অভাবের সংসারে যা আর সম্ভব হচ্ছেনা। ধারদেনা করে ইতিমধ্যেই ২ লক্ষাধিক টাকা খরচ হয়ে গেছে।
লুৎফুরনেছা কাজলের একটি হাত পুরোপুরি অবশ হয়ে গেছে।

দুই সন্তান ও অসুস্থ স্ত্রী নিয়ে চরম কষ্টে দিনাতিপাত করছেন দিনমজুর রুহুল আমিন।

চিকিৎসকরা জানিয়েছেন, এই মূহুর্তে তার হাতের টিউমারের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন আনুমানিক ৪/৫ লক্ষ টাকা।

দুই শিশু সন্তানের জননী কাজলের আকুতি, সমাজের বিত্তবান মানুষরা এগিয়ে আসলে দ্রুত উন্নত চিকিৎসায় সেরে উঠতে পারবেন।
প্রতিবেশীরাও সহযোগিতা চেয়েছেন কাজলকে বাঁচাতে।

ঘূর্ণিঝড় আম্পানের কবলে পড়ে সর্বস্ব হারানো রুহুল আমিন ও লুৎফুরনেছা কাজলের এখন ঠাঁই হয়েছে চাচার জমিতে। সেখানে একটি কুঁড়ে ঘরে তাদের বসবাস। একদিকে নুন আনতে পান্তা ফুরানোর দশা সেখানে কঠিন রোগে আক্রান্ত স্ত্রীকে নিয়ে দিশেহারা স্বামী।

কাজলের চিকিৎসার জন্য সহায়তা পাঠাতে পারেন বিকাশ নাম্বারে- ০১৮৮২০৫৫৫৬৪ । এছাড়াও সহায়তা পাঠানো যাবে- ইসলামি ব্যাংক ঈদগাঁও শাখার ২৮৬০৯ হিসেব নাম্বারে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net