ঢাকা   ০৩:১৪:৪৩ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

খুটাখালীতে নিরীহ লোকদের আসামী করায় নিন্দার ঝড়, মামলা প্রত্যাহারের দাবী

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৩৭৬ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় মন্দিরে হামলা চেষ্টার ঘটনায় দায়েরকৃত নিরীহ লোকদের আসামী করায় নিন্দার ঝড় উঠেছে খুটাখালীতে।

অপরদিকে দায়েরকৃত মামলায় খুটাখালীর প্যানেল চেয়ারম্যান আবদুল আওয়ালসহ ডজনাধিক নিরীহ লোকদের আসামি করায় চরম বিতর্ক ও স্থানীয়রা ফুঁসে উঠেছে।

মামলায় আসামিদের মধ্যে অন্তত ১জনেরও এ ঘটনার সাথে সম্পৃক্তা নেই বলে দাবী করেছেন ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান।

সোমবার (২৫ অক্টোবর) বিকেলে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি সদস্যদের এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।

ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমানের সভাপতিত্বে সদস্য ওয়াশিম আকরামের পরিচালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি মেম্বার অলি আহমদ, ছলিম উল্লাহ, গিয়াস উদ্দীন, জসিম উদ্দীন, তারেকুল ইসলাম, নারী সদস্য পারভীন আক্তার ও রাজিয়া বেগম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মামলার বাদী খুটাখালীর আসামিদের ব্যাপারে কিছুই জানেন না। তারপরও মামলায় ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩শ জনকে আসামি করা হয়েছে।

বক্তাদের অভিযোগ, মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই না। বাদ যায়নি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল আওয়ালসহ যুবলীগ নেতা মোস্তফা।

অহেতুক মিথ্যা মামলার আসামীদের হয়রানি না করতে
চকরিয়া থানার ওসিকে অনুরোধ করে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

বক্তারা আরো বলেন, ১৫ অক্টোবর কুমিল্লার সাম্প্রতিক ঘটনার জের ধরে চকরিয়া ডুলাহাজারা পাগলিরবিল পূজামন্ডপে পরিকল্পিতভাবে কিছু সন্ত্রাসী উত্তেজনা ছড়িয়ে হামলার পরিকল্পনা করে।

উক্ত ঘটনাকে পুঁজি করে কিছু নিরীহ মানুষকে সাম্প্রদায়িক হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজহারভুক্ত করা হয়েছে। অথচ ঐদিন রাত জেগে পরিষদের চেয়ারম্যান-মেম্বার মন্দির পাহারা দেন।

তারা জানান, সমস্যা হয়েছে ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিলের পূজা মন্ডপে। আর মামলায় ১-১৭ নং নাম আসে খুটাখালীর কিছু নিরীহ ব্যবসায়ী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম ও যুবলীগ নেতাও। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।

ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান বলেন, ধর্ম যার যার, দেশ সবার। মন্দিরে হামলা খুটাখালী ইউনিয়নের জন্য লজ্জাজনক। সমস্যা হয়েছে ডুলাহাজারা ইউনিয়নে আর মামলার এজাহারে নাম ঢুকিয়ে দেয় খুটাখালীর নিরীহ লোকদের।

আমি মনে করি মামলার মাধ্যমে তাদের ব্যক্তিগত উদ্দেশ্যে হাসিল করেছে। তাই উক্ত মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য কক্সবাজার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিদের নিকট দাবী জানাই।

পাশাপাশি ঘটনার সুষ্ট তদন্তপুর্বক সরেজমিন যাচাই করে নিরীহদের মিথ্যা মামলা প্রত্যাহারের অনুরোধ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি