1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে শিশু শিল্পী আরাফের অভিনীত শর্টফিল্ম "নাবুনতুরান" আন্তজাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত তালিকায় প্রথম - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

চট্টগ্রামে শিশু শিল্পী আরাফের অভিনীত শর্টফিল্ম “নাবুনতুরান” আন্তজাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত তালিকায় প্রথম

বিনোদন প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৪৭১ বার

আগামী ২৫ হতে ২৯ অক্টোবর ২০২১ইং অষ্টম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিলিপাইনের “নাবুনতুরান” আন্তজাতিক স্বাধীন চলচ্চিত্র উৎসব ২০২১। এতে দুই শতাধিক চলচ্চিত্রের মধ্য হতে প্রদর্শনির জন্য নির্বাচিত ১০ টি চলচ্চিত্রের মধ্যে পরিচালক মাসুদুর রহমান এর রচনা ও পরিচালনায় শিশুশিল্পী আহনাফ আল আরাফ এবং শাহরিয়ার হান্নান অভিনিত শর্টফিল্ম “A FRIENDSHIP DEAL” প্রথম স্থানে নির্বাচিত হয়েছে। এছাড়া নির্বাচিতদের তালিকায় ইন্দোনেশীয়, পুর্তগাল,তাইওয়ান, শ্রীলংকা, ইউ এস এ এবং ভারতের নির্মাদের চলচ্চিত্রও রয়েছে।

“এ ফ্রেন্ডশিপ ডিল” এ মা হারা ৬ বছরের একটি শিশু সন্তান ও তার বাবার মধ্যে গড়েউঠা চমৎকার বন্ধুত্বের সেতুবন্ধনের ভিন্নধর্মী এক গল্পে শিশুশিল্পী আহনাফ আল আরাফ এর দুর্দান্ত অভিনয় দর্শকেদের মন জয় করতে সক্ষম হয়েছে। প্রতিভাবান এই শিশুশিল্পী আরাফ নির্মাতা আশরাফুল করিম সৌরভ এবং জামিলিস সিয়ামা সাদিয়া দম্পতীর একমাত্র পুত্রসন্তান।
তিন/চার বছর বয়স হতেই বাবার হাত ধরে শিল্পকলা একাডেমিতে যাতায়াত। কখনও শিল্পকলার মাঠে ছুটোছুটি, কখনওবা দর্শকশ্রোতা হয়ে হলের এককোনে চুপচাপ বসে বাবার অভিনিত মঞ্চনাটক দেখা, আবার কখনওবা বাবার হাত ধরে ক্যামেরার পাশে দাড়িয়ে থেকে লাইট ক্যামেরা একশ্যান শুনতে শুনতে অভ্যস্ত হয়ে উঠা। আরাফের একসময় অভিনয়ের আগ্রহ জন্মায়।
মাত্র ৬ বছর বয়সে বিভিন্ন নির্মানে ছোট বড় একাধিক চরিত্রে অভিনয় করেছে আরাফ। তারমধ্যে নির্মাতা রিয়াদ বিন মাহমুদ এর “দ্বিভুজ তত্ব”, নির্মাতা মাসুদুর রহমানের “এ ফ্রেন্ডশিপ ড়িল”, নির্মাতা অনির্বাণ করিমের “হুইল চেয়ার” চলচ্চিত্রে অভিনয় উল্লেখযেগ্য। এছাড়া গ্রামীন ফোনের একটি বিজ্ঞাপনেও অভিনয় করেছে আরাফ।
এদিকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র হতে গত ঈদে প্রচারের জন্য প্রযোজক বৈদ্যনাথ অধিকারীর নাটক “হাওয়াই মিঠাই” এর শুটিং করোনাকালিন সময়ে স্থগিত করা হয়েছিলো। আগামী মাসে তা পুনয়ায় সুটিং হওয়ার কথা রয়েছে। তাছাড়া বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রযোজন অরিন্দম মুখার্জী বিংকুর নির্মিতব্য আরেকটি নাটকে অভিনয়ের কথা চুড়ান্ত হয়েছে।
আহনাফ আল আরাফ বর্তমানে আগ্রাবাদ সিজিএস স্কুলে কে জি ক্লাসে অধ্যয়নরত আছে, এই প্রতিভাবান শিশু শিল্পীর সার্বিক সফলতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net