1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে গাঁজা-ফেন্সিডিলসহ আটক ২ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী

চৌদ্দগ্রামে গাঁজা-ফেন্সিডিলসহ আটক ২

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২৬৯ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

থানা সূত্রে জানা গেছে, রোববার (৩ অক্টোবর) ভোরে ঢাকা চট্টগাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারস্থ সোনালী ব্যাংকের সামনে থানার এসআই প্রতুল দাসের নেতৃত্বে এএসআই ইয়াসিন ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সন্দেহভাজন সাদা রঙের একটি টয়োটা করোলা প্রাইভেটকারে (ঢাকা- মেট্রো-গ-১৫-২১৭৮) তল্লাশী চালিয়ে ১৬ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো: ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার ছোট কৈখালী গ্রামের আব্দুল জব্বারের ছেলে বেলায়েত হোসেন (৪৪) ও কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের মো: জামালের ছেলে আবুল বাশার (২৪)। এ সময় প্রাইভেটকার ও মাদক কারবারীদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা জানান, পুলিশের বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। রোববার দুপুরে থানায় মামলা দায়ের শেষে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net