1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে প্রসূতি মাকে রক্ত দিয়ে বাঁচালেন ছাত্রলীগের সভাপতি তুষার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

তিতাসে প্রসূতি মাকে রক্ত দিয়ে বাঁচালেন ছাত্রলীগের সভাপতি তুষার

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ২৪৩ বার

নবজাতক কন্যাশিশুর জন্ম দিয়ে ক্লিনিকের শয্যায় রক্তশূন্যতায় কাতরাচ্ছিলেন আসমা আক্তার। ডাক্তার বলছিলেন রক্ত না পেলে বাঁচানো সম্ভব নয়।

প্রিয়জনকে বাঁচাতে এদিক-সেদিক ছোটাছুটি করছিলেন স্বজনরা। কোথাও রক্ত পাওয়া যাচ্ছিল না। এমন সময় তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার ক্লিনিকের সামনে আসেন এবং তাকে প্রসূতির স্বজনরা জানান যে, (বি পজিটিভ) রক্তের অভাবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন সদ্য জন্ম দেওয়া এক শিশুর মা।

ঠিক তখনই রক্তদানে এগিয়ে আসেন তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার। আর এতেই শারীরিক সুস্থতা ফিরে পান ওই মা।

গৃহবধূর স্বামী হেলাল জানান, তিতাস স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন অবস্থিত আসমা লতিফ সার্জিকেয়ার হাসপাতালে আমার স্ত্রীর সিজার হয়। এতে প্রচুর রক্তক্ষরণ হলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সেই মুহূর্তে ছাত্রলীগ নেতা একেএম কামরুল হাসান তুষার রক্ত না দিলে তাকে বাঁচানো যেতো না।

রক্তদাতা ছাত্রলীগ নেতা একেএম কামরুল হাসান তুষার বলেন, ছাত্রলীগ নেতা হিসেবে নয়, একজন মানুষ হিসেবে শিশুটির কথা ভেবে ওই মাকে রক্ত দেই। আল্লাহ এখন মা এবং মেয়েকে সুস্থ রেখেছেন। আমি এতেই খুশি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net