1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জ প্রেসক্লাবের সাথে বাউসা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জুনেদ চৌধুরীর মতবিনিময় - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত হাটহাজারীতে রাঙ্গাবালীতে পানির নিচে মুগডাল  নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,গুরুতর আহত ৩  ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ঈদগাঁওয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত FAF মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন  ডলু নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি নবীনগরে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালীতে বজ্রপাতে এক শিশুসহ ৩ জনের মৃত্যু  কালিগঞ্জের খাজাবাড়িয়ায় চলাচ‌লের রাস্তা নি‌য়ে বিরোধে দা ও কোদালের কোপে নারীসহ ৩ জন রক্তাক্ত জখম

নবীগঞ্জ প্রেসক্লাবের সাথে বাউসা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জুনেদ চৌধুরীর মতবিনিময়

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৪৪০ বার

নবীগঞ্জ প্রেসক্লাবের সাথে মত বিনিময় করেছেন উপজেলার ৯নং বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব জুনেদ হুসেন চৌধুরী। গতকাল শনিবার দুপুরে শহরের আরজু রেস্টুন্টের কনফারেন্স রোমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, এম.এ আহমদ আজাদ, মোঃ সরওয়ার শিকদার, মোঃ তোফাজ্জুল হোসেন, মুরাদ আহমদ, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, অর্থ সম্পাদক মোঃ শওকত আলী, নির্বাহী সদস্য এম. মুজিবুর রহমান ও এম.এ মুহিত, সদস্য সলিল বরন দাশ, মোঃ আবু তালেব, নুরুজ্জামান ফারুকী, মোঃ মুজাহিদ আলম চৌধুরী, মুহিবুর রহমান চৌধুরী তছনু, আলী হাছান লিটন, মোঃ জাকির চৌধুরী, মোঃ তৌহিদ চৌধুরী, ছনি চৌধুরী প্রমুখ। মতবিনিময় সভায় জুনেদ আহমদ চৌধুরী বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক। সাংবাদিকদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ট লিখনীর মাধ্যমে সমাজের সকল অসংগতি দুূর করে সুন্দর সমাজ গঠনে ভুমিকা রাখা সম্ভব। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বস্তু নিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নবাসীর কল্যাণে ভুমিকা রাখার আহবান জানান।
তিনি বলেন, বিগত ২০০৩ সালে অনুষ্ঠিত বাউসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করেছি। আমার ইউনিয়নবাসী আমাকে তখন যে আকুন্ঠ সমর্থন দেখিয়েছিলেন সেই ভালবাসায় আবদ্ধ হয়েই আমি আবারও ইউনিয়নবাসীর সেবাকে আমার জীবনের ইবাদত হিসেবে গ্রহণ করেছি। সেই সুবাধেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসাবে সমর্থন ও ভালবাসায় ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ চাই ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net