ঢাকা   ১২:১৩:৪৫ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৬১৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সমাজে বিত্তবান মানুষের কোন অভাব না থাকলেও দানশীল মানুষের যথেষ্ট অভাব রয়েছে।নবীগঞ্জে শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে অসচ্ছল মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করে তাঁদের পাশে দাঁড়ানোর মানসিকতার সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। তাই সমাজের সচেতন ও বিত্তবানদের উচিত তাদের সমাজ উন্নয়ন মূলক এসকল কাজে সহযোগিতা করা। নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের উদ্যোগে ও চট্টগ্রাম শহরের বিশিষ্ট ব্যবসায়ী বাবু কালীপদ দাসের পৃষ্ঠপোষকতায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান-ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল উপরোক্ত কথাগুলো বলেন। ৮ অক্টোবর শুক্রবার বিকালে মুক্তাহারে গ্রন্থাগার পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে ও পাঠক ফোরামের সাধারণ সম্পাদক দ্বীপ দাশের পরিচালনায় সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাসের বিদেহী আত্মার শান্তি কামনায় ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ তনুজ রায়, পৌরসভা হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান-ঐক্য পরিষদের সভাপতি বিপুল চন্দ্র দেব, ইউনিয়ন পূূজা উদযাদন পরিষদের সভাপতি হরিপদ দাশ, ৫ নং ওয়ার্ডের মেম্বার ফনী ভূষণ দাশ, নবীগঞ্জ উপজেলা যুবলীগ নেতা রূপায়ণ দাশ, সজল কান্ত দাশ, মিন্টু দাশ, কবীন্দ্র চন্দ্র দাস, মনিন্দ্র চন্দ্র দাশ, কৃপেশ দাশ, চঞ্চল দাশ, নারায়ণ দাশ নারু প্রমুখ।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,কংকন কুমার দাশ, গ্রন্থাগারের পরিচালনা পর্ষদের সদস্য রত্নেশ্বর দাস রামু,গ্রন্থাগারিক সৈকত দাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক জনি দাশ, সাংগঠনিক সম্পাদক রিপন দাশ প্লাবন, অন্তর দাশ, অপূর্ব দাশ, রাজু দাশ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি