1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে হাজারো মানুষের ঢল মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত

বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২৭৫ বার

“মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাঁশখালী উপজেলার বাঁশখালী থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ এর আয়োজন করা হয়েছে।

শনিবার (৩০অক্টোবর) এ উপলক্ষ্যে সকালে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালি শেষে উপজেলার গ্রীন কনভেশন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, সারাদেশের পুলিশের সাথে জনগনের সম্পৃক্ততা জোরদার করণের জন্য এই পুলিশিং ডে এর আয়োজন করা হয়। পুলিশ আর জনগণের মধ্যে বন্ধুত্ব স্থাপন করে সমৃদ্ধির দেশ গড়তে এবং শৃঙ্খলা ফিরাতে এ পুলিশিং ডে। মদ, জুয়া, বাল্যবিবাহ ও নির্যাতন বন্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। জনগণের যেকোনো প্রয়োজনে পুলিশকে পাশে পাবে যার কারণে বিভিন্ন ইউনিয়নে স্থানীয় পর্যায়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করা হয়েছে

অনুষ্ঠিত পুলিশিং ডে’র অনুষ্ঠানে বাঁশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মুস্তাফিজুর রহমান চৌধুরী এম’পি।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল ইলামের উপস্থাপনায় এসময় উপস্থিত থেকে অথিতির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী, উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মুহাম্মদ হুমায়ুন কবির, বাঁশখালী উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি তাজুল ইসলাম, সেক্রেটারী জিল্লুল করিম শরীফি, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, সরকারী আলাওল কলেজের অধ্যক্ষ মুহাম্মদ সোলাইমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হামিদ উল্লাাহ হামিদ, এড. তোফাইল বিন হোছাইন, খানখানাবাদ ইউপির চেয়ারম্যান বদরুদ্দিন আহমদ, ছনুয়া ইউপির চেয়ারম্যান হারুনর রশিদসহ সমাজের বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net