ঢাকা   ০৯:৫২:৩৬ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

ভোলায় আওয়ামী লীগের উদ্যোগে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন পেশাজীবী সংগঠনের মানববন্ধন

খলিল উদ্দিন ফরিদ ।।ভোলা জেলা প্রতিনিধঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩৯৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ভোলায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে অসাম্প্রদায়িক চেতনায় শান্তি শৃঙ্খলা রক্ষায় কুমিল্লার ঘটনাকে কেন্দ্রকরে রংপুরে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের বসতঘরে অগ্নিসংযোগ ও ভাংচুরের প্রতিবাদে দেশব্যাপী নানা আয়োজিত কর্মসূচীর অংশবিশেষ হিসেবে ভোলার বিভিন্ন পেশাজীবি সংগঠনের আয়োজনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ(১৯অক্টোবর)মজ্ঞলবার বেলা ১২টায় জেলা প্রেসক্লাবের সামনে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ভোলা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মোমিন টুলু। জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট জুলফিকার আহমেদ, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকীব,জেলা মুক্তিযুদ্ধ ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম,জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এনামুল হক আরজু জেলা প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, ভোলা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউনুস,শ্রমিক লীগের সভাপতি শাহে আলম,জেলা শিক্ষক সমিতির নেতা মনিরুল ইসলাম এবং জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ কিছু অসাধু ব্যক্তি রাজনৈতিক ভাবে ফায়দা লুটতে কুমিল্লায় হিন্দুদের দূর্গাপুজার মূর্তি পায়ের কাছে পবিত্র আল কুরআন রেখে যারা দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে চায় তাদের প্রতিহত করার জন্যে দেশের শান্তিপ্রিয় মানুষের প্রতি আহবান জানান।

এসময় অন্যন্যদের মধ্যে জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাফিয়া খাতুন, পৌর আওয়ামীলীগ সভাপতি নাজিবুল্লাহ নাজু,যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাত হোসেন রিপন, কৃষক লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম,জেলা সেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক আবু সায়েম,সাবেক যুগ্ন আহবায়ক আবিদুল আলম, মুজাহিদুল ইসলাম তুহিন,খলিল উদ্দিন ফরিদ, সাবেক সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান ফাহাদ, মাকসুদ রহমান এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমেল মাহমুদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি