1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শত বছরের নবীনগরের আলীয়াবাদ খাল এখন মাত্র তিন ফুটের ড্রেন সাতকানিয়ায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণ ও আরেকজনকে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৪ ফয়সাল হত্যা মামলার আসামি জুয়েল কারাগারে কারিতাসের ত্রি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া

ভোলায় ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা

খলিল উদ্দিন ফরিদ।।ভোলা জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৩৪৭ বার

ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সোমবার মধ্যরাত থেকে সাগর ও নদ-নদীতে আবারও ইলিশ ধরার কার্যক্রম শুরু করবে জেলেরা। শুরু হবে ইলিশ অভিযান।এরই মধ্যে জেলেদের মাঝে শুরু হয়ে গেছে ট্রলার ও জাল নিয়ে সাগরযাত্রার প্রস্তুতি।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ২২ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল সাগর ও নদ-নদী। নিষিদ্ধ ছিল ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়।
মা ইলিশ রক্ষার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ (২৫ অক্টোবর) মধ্যরাত থেকে। তাইতো শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন ভোলার তিন লক্ষাধিক জেলে। খুলতে শুরু করেছে বন্ধ থাকা বরফকলগুলোও। ফের জেলে, পাইকার ও আড়তদারদের হাকডাকে মুখর হবে মাছ ঘাটগুলো।

ভোলা জেলার বিভিন্ন উপজেলার ঘাট গুলিতে খোজ নিয়ে দেখা যায়, বিভিন্ন মাছঘাটে জেলেরা ব্যস্ত সময় পার করছেন।কেউ জাল বুনছেন, কেউ নৌকায় রং করছেন আবার কেউ কেউ নৌকা-ট্রলার মেরামতে ব্যস্ত।

ভোলার নাছির মাঝি এলাকার খালেক মাঝির বলেন, ধারদেনা কইরা একটা মেশিন আনছি। এহন আল্লায় যদি আমাগো দিকে চাইয়া নদীত মাছ দেয় তয় আমরা দেনা হোদ (পরিশোধ) করতে পারমু। আর নাইলে আগামী সিজন পর্যন্ত এই দেনা টানতে হইব।

এক কথা বলেন গনি মাঝি। তিনি বলেন, নিষেধাজ্ঞার সময় আমরা ধৈর্য ধইরা ছিলাম। এই কয় দিনে সমিতি থেইক্কা টাকা লইয়া জাল ঠিক করছি। অহন নদীত যদি মাছ হয় আমরা ঋণ পরিশোধ করতে পারব। আর যদি মাছ না হয় বউ পোলাইন লইয়া পথে বইয়া যাইতে হইব।

ভোলার র্সব বৃহৎ মাছঘাট সাম্রাজ এলাকার জনু মাঝি বলেন, সরকার নদীত অভিযান দিছে। আমরা অভিযান মানছি। এহন ২২ দিনের অভিযানের পড়ে আমরা গাঙ্গে মাছ ধরতে নামব। নদীত জলদস্যু ও চাঁদাবাজরা আমাগো গরিব জেলেগো জ্বালাইতাছে। সরকার যদি হেগোরে একটু দমাইতে পারে তয় আমরা শান্তিতে জাল বাইতে পারি।

ভোলা জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মো. এরশাদ ফরাজি বলেন, ৪ অক্টোবর থেকে সরকার নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে। ঘোষণার পর পরই ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর জেলেরা শতভাগ নিষেধাজ্ঞা মেনে চলেছেন। জেলেরা এখন নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন। আশা করছি এবার জেলেরা তাদের ক্ষতি পুষিয়ে উঠতে সক্ষম হবে। তানাহলে ঋণের চাপে জেলেরা পথে বসে পড়বে।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গত ২১ দিনে জেলায় ৩৪২টি অভিযান পরিচালিত হয়েছে। এর মধ্যে ৩৯৯ জেলের জেল-জরিমানা করা হয়েছে। ১১৮ জেলের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২৮১ জনের জরিমানা করা হয়েছে। এ ছাড়া ৭ লাখ ৫৭ হাজার মিটার অবৈধ জাল এবং ২ হাজার ১৫৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ১১ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা।

জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২২ দিন নদীতে ইলিশসহ সকল প্রকার মাছ ধরা বন্ধ ছিল। ২৬ অক্টোবর থেকে পুনরায় নদীতে মাছ ধরা শুরু হবে। আশা করছি ইলিশের এই অভিযান সফলভাবে পালনের ফলে আগামী দিনে নদীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। জেলেদের জালেও ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net