1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মধ্যপ্রাচ্য কুয়েতে হক কমিটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ওরশ পালিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

মধ্যপ্রাচ্য কুয়েতে হক কমিটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ওরশ পালিত

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৩২৯ বার

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ জিলিব আল্ সুয়েখ ১ নং শাখা কুয়েতের ব্যবস্থাপনায় পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র ৩৩তম ওরশ শরীফ নানা আয়োজনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য কুয়েতে গতকাল পালিত হয়েছে।আয়োজনের মধ্যে ছিল খতমে কুরআন,পথচারীদের মধ্যে খাবার বিতরন,ঈদে মিলাদুন্নবী (সা:) ও সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর জীবনী আলোচনা ও মিলাদ মাহফিল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত পাঠ করেন সংগঠনের সহ অর্থ-সম্পাদক হাফেজ আনিসুল ইসলাম ইমন,নাতে পরিবেশন করেন সহ- সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান ফাহিম,শানে মাইজভান্ডারী গজল পরিবেশন করেন মোহাম্মদ ফারবেছ। সংগঠনের সভাপতি মৌলানা সোলাইমান এর সভাপতিত্বে ও সহ-সভাপতি এম নিজাম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে তসরিফ আনেন কুয়েতের রাজ পরিবারের বংশের আওলাদে রাসুল (সাঃ) শেখ সৈয়দ আবু মজিদ আল্ রেফায়ি (মঃজিঃআঃ)।উদ্বোধক ছিলেন উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম,প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন মৌলানা হাফেজ ইকবাল হোসেন আল কাদেরী।
বিশেষ বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন,উপদেষ্টা মৌলানা জয়নাল,
সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন।
মিলাদ কিয়াম পরিচালনা করেনঃ র্ধমীয় সম্পাদক মৌলানা নুরুল আজিজ মিজান। উপস্থিত ছিলেন
র্অথ সম্পাদক হারুন রশীদ,আপ্যায়ন সম্পাদক বেলাল সিকদার, সহ সাংগঠনিক সম্পাদক রাশেদ,
সহ সমাজ কল্যান সম্পাদক মোহাম্মদ আশিক, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম। মিলাদ কিয়াম সেষে আখেরী মুনাজাত ও তাবারুক বিতরনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net