1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইতে লায়ন্স ক্লাবের ডিটিই ক্যাম্প, ডায়াবেটিক পরীক্ষা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

মীরসরাইতে লায়ন্স ক্লাবের ডিটিই ক্যাম্প, ডায়াবেটিক পরীক্ষা

মীরসরাই সংবাদদাতা :
  • আপডেট টাইম : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২৫৭ বার

লায়ন্স ক্লাবের উদ্যোগে মীরসরাই উপজেলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ডায়াবেটিক পরীক্ষা করেছে লায়ন্স ক্লাব। আজ শনিবার (৩০ অক্টোবর) লিও ক্লাবের সার্বিক সহযোগিতায় সকাল ৮ ঘটিকা থেকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের পাতাকোটে ডা. এসএ ফারুকের বাড়ীতে লায়ন্স ক্লাব চিটাগাং খুলশী ও মীরসরাইয়ের আয়োজনে চট্টগ্রাম লায়ন্স দাতব্য হাসপাতালের ডাক্তারবৃন্দ কতৃর্ক ৮৫০ জন রোগীর বিনামূল্যে চোখের পরীক্ষা ও ডায়াবেটিক ও রক্তচাপ পরীক্ষা করা হয়। এতে ১২১ জন রোগীকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি৪ এর রিজিয়ন চেয়ারপার্সন লায়ন তাহের আহমদ, জোন চেয়ারপার্সন লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, শেফা ইনসাফ হাসপাতালের চেয়ারম্যান ডা. এস এ ফারুক, লায়ন ইলিয়াছ সিরাজী, লায়ন মঈন উদ্দিন, খুলশীর সেক্রেটারী লায়ন রাশেদা আক্তার মুন্নি, মীরসরাইয়ের সেক্রেটারী লায়ন আশরাফ উদ্দিন সোহেল, লায়ন আজিজ উদ্দিন চৌধুরী, লায়ন কামরুল আলম, লায়ন সাইফুল ইসলাম, লায়ন মোস্তফা চৌধুরী প্রমুখ।
কর্মসূচীর যৌথ আয়োজক লায়ন্স ক্লাব অব চিটাগং মীরসরাই, খুলশী এবং ইমাজিং সন্দীপ। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিল লিও ক্লাব অব চট্টগ্রাম খুলশী, মিরসরাই, খুলশী ব্লু, হিল ভিউ, ইমার্জিং সন্দীপ, ইমার্জিং সেন্টেনিয়াল।
উল্লেখ্য, লায়ন্স ক্লাব অব চিটাগাং মীরসরাইয়ের ২০২১-২০২২ সেবাবর্ষের অক্টোবর সার্ভিস একটিভিটি হিসেবে বিনামূল্যে ডিটিই ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ধারণ, চক্ষু ও ডায়াবেটিক পরীক্ষা, ত্রাণ বিতরণ, তাল গাছের চারা রোপন, মাস্ক বিতরণসহ নানাবিধ কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net