ঢাকা   ০১:২২:৫২ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩০৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মীরসরাই উপজেলার নিজামপুর এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেনের ধাক্কায় কবিতা রাণী বড়ুয়া (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। রবিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার নিজামপুর এলাকায় রেলওয়ে আপলাইনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কবিতা রাণী বড়ুয়া ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের উত্তর হাইতকান্দি এলাকার মৃত দানিশ বড়ুয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেললাইন পার হচ্ছিলেন কবিতা রাণী বড়ুয়া। এ সময় মহানগর গোধূলি ট্রেনের ধাক্কায় তার মৃত হয়।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিজামপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি