1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুদাফরগঞ্জ ফুটপাত দখলমুক্ত করলেন ইউনিয়ন চেয়ারম্যান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

মুদাফরগঞ্জ ফুটপাত দখলমুক্ত করলেন ইউনিয়ন চেয়ারম্যান

এম,এ মান্নান,কুমিল্লা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৩৪১ বার

লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে সড়ক এবং বাজারে ফুটপাত হকারদের উচ্ছেদ ও দখলমুক্ত করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম শাহীনের নির্দেশে শনিবার ১৬ অক্টোবর সকাল থেকে দুপুর পযন্ত কুমিল্লা- চাঁদপুর আঞ্চলিক সড়ক মুদাফরগঞ্জ বাজারে হকারদের উচ্ছেদ ও দখলমুক্ত করার জন্য অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে লাকসাম উপজেলার মুদাফ্ফরগঞ্জ বাজারে ফুটপাতগুলোতে অনেকদিন ধরে হকারদের দখলে ফলে ক্রেতা সাধারণের চলাচল ও যানজট সৃষ্টি হচ্ছে। তিন উপজেলার ব্যবসায়ীদের পাইকারী ও খুচরা ব্যবসার জোন হচ্ছে এ বাজারে। সড়ক ও বাজারে
ফুটপাত দখল করে অস্থায়ী ভাবে গড়ে উঠা সবজি ও ফল ব্যবসায়ীরা। এ নিয়ে গত কয়েকদিন আগে “মুদাফ্ফরগঞ্জ বাজারে নিত্যদিনের যানজট” নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয় স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকা । প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর স্থানীয় প্রশাসন ও বাজার ব্যবসায়ীদের টনকনড়ে। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি সড়ক ও বাজারে ফুটপাত দখলমুক্ত করার জন্য ব্যবসায়ী ও হকারদের গত ১ অক্টোবরে তাদেরকে নির্দেশ দেন। এমনকি মাইকিং করে চলতি মাসে ১৫ অক্টোবরের মধ্যে দখলমুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয় না-হলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। (১৬ অক্টোবর) শনিবার সকালে থেকে দুপুর পযন্ত চেয়ারম্যানের নির্দেশে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ও স্থানীয় গ্রাম পুলিশের সদস্যরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
মুদাফ্ফরগঞ্জ বাজারে ফুটপাত দখলমুক্ত করায় চেয়ারম্যানের প্রতি সন্তোষ প্রকাশ করেন বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী।
মুদাফরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তুহিন বলে, মনোহরগঞ্জ, লালমাই, বরুড়া ও শাহারাস্তি থানার বড় ব্যবসায়ীদের পাইকারী ও খুচরা ব্যবসার জোন হচ্ছে এ বাজারে।ফুটপাতগুলোতে অনেকদিন ধরে হকারদের দখলে ফলে ক্রেতা সাধারণের চলাচল ও যানজট সৃষ্টি হচ্ছে। উচ্ছেদ পরিচালনা পর
আশা করি যানজট সৃষ্টি হবেনা।
এ ব্যাপারে মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম শাহীন বলেন, দখলমুক্ত করার জন্য হকারদের নির্দেশ দেওয়া হয়েছে যাঁরা সময় মতো নির্দেশ পালন করেন নাই, সেসব দোকাগুলো উচ্ছেদ পরিচালনা করে দখলমুক্ত করা হয়েছে। এছাড়াও পর্যায়ক্রমে মুদাফরগঞ্জ এলাকায় দখল হয়ে যাওয়া সব সরকারি খাল দখলমুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net