1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাা:) মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

রাউজান প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাা:) মাহফিল অনুষ্ঠিত

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৪৪৯ বার

রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও মাইজভাণ্ডারী গানের জলসা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বাদে মাগরিব রাউজান প্রেস ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম। প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,প্রধান বক্তা ছিলেন মাইজভাণ্ডারী একাডেমীর সদস্য আল্লামা হাবিবুল হোসাইন মাইজভান্ডারী। যুগ্ম সাধারণ সম্পাদক এম রমজান আলীর সঞ্চালনায়
বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু,রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম,মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী ,এস এম মহিবুল্লাহ্, মোহাম্মদ ইউসুফ আলী, উপজেলা যুবলীগের সহ সভাপতি সারজু মোহাম্মদ নাছের।বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দীন, প্রদীপ শীল,সহ সভাপতি জাহাঈীর নেওয়াজ,নেজাম উদ্দীন রানা, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দীন হাবিবী,অর্থ সম্পাদক হাবিবুর রহমান,দপ্তর সম্পাদক আমির হামজা, সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ,লোকমান আনচারী, মোহাম্মদ আরফাত হোসাইন, মোহাম্মদ আলাউদ্দিন, জিয়াউর রহমান। উপস্থিত ছিলেন যু্বলীগ নেতা সাবের হোসেন,ছাত্রলীগ নেতা তানভীর হাসান চৌধুরী, নাছির উদ্দিন পরিবেশ নেতা নুরুল আবছার, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার সমন্বয়কারী আনিসউল খান বাবর, নাজিমুদ্দিন কালু, কাজী আসলাম উদ্দিন, মাওলানা সাজ্জাদ হোসাইন,আবুল কালাম, রুপন।কাওয়ালী পরিবেশন করেন জাহাঈীর আলম কাওয়াল। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত ও তাবরুক বিতরণ করা হয় ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net