1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে গাউছিয়া কমিটি শেখপাড়া ইউনিট শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

রাউজানে গাউছিয়া কমিটি শেখপাড়া ইউনিট শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ২৯০ বার

রাউজানের উপজেলার গাউছিয়া কমিটি বাংলাদেশ নোয়াপাড়া ইউনিয়ন শাখার আওতাধীন শেখপাড়া ইউনিট শাখার উদ্যোগে ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় পবিত্র জশনে জুলুছে ঈদ-এ- মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। ২২অক্টোবর শুক্রবার রাতে শেখপাড়া জামে মসজিদে প্রাঙ্গনে মিলাদ মাহফিলে শেখপাড়া জামে মসজিদের খতিব হযরাতুলহাজ্ব আল্লামা আইয়ুব বদরী সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আজিজের পরিচালনায় মাহফিলে প্রধান আলোচক ছিলেন হাটহাজারী গাউছিয়া ওসমান চৌধুরী জামে মসজিদের খতিব,উদীয়মান তরুণ বক্তা লেখক ও কলামিস্ট হযরাতুল আল্লামা মুহাম্মদ সাইফুল ইসলাম নেজামী । বিশেষ আলোচক ছিলেন শেখপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবদুর সত্তার আলকাদেরী । বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ নোয়াপাড়া ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। মাহফিলে ওলামায়ে কেরাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলে আখেরি মোনাজাত শেষে তবরুক বিতরণ করা হয়।

এসময় বক্তরা বলেন,রবিউল আউয়াল মাস মুসলিম উম্মাহর জন্য এক মহান মাস। এ মাসের একটি দিন প্রিয় নবির জন্ম উৎসবে আনন্দ নয় বরং মাসজুড়ে প্রিয় নবির আদর্শে নিজেদের রঙিন করে বছরজুড়ে সুন্নাতের আলোকে জীবন পরিচালনার উৎস পবিত্র ঈদে মিলাদুন্নবী।

বক্তরা আরো বলেন,ঈদে মিলাদুন্নবীর মাস, তারিখ নিয়ে যতই মতভেদ থাকুক না কেন: প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন থেকে ইন্তেকাল পর্যন্ত পুরো জীবন হোক মুসলিম উম্মাহর জন্য আদর্শ।

বিশ্ব মানবতার সব ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য প্রিয় নবির আদর্শ হৃদয়ে ধারণ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর পুরোপুরি অনুসরণ, অনুকরণ এবং বাস্তবায়ন সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধে আবদ্ধ থাকার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net