1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি ন্যাপকিন বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল 

রাউজানে ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি ন্যাপকিন বিতরণ

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২৭৬ বার

চট্টগ্রামের রাউজানে বিদ্যালয়ের ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।এছাড়া ছাত্রীদের স্বাস্থ্যের সচেতনতা বৃদ্ধির জন্যে ক্যাম্পেইন ও মাস্ক প্রদান করা হয়।শনিবার (০৯ অক্টোবর) সকাল ১১টা থেকে উপজেলার ৪টি উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচী পালিত হয়।২০২০-২০২১ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচী এডিপি’র আওতায় গহিরা এ জে এম ওয়াই বহুমুখী উচ্চ বিদ্যালয়, ব্যারিস্টার সুরেশ বিদ্যাতন, ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয় ও আর আর এসি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের ন্যাপকিন বিতরণ করা হয়।দুপুর সাড়ে ১২টায় ব্যারিস্টার সুরেশ বিদ্যাতন মিলনায়তনে অনুষ্ঠিত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জমির উদ্দিন পারভেজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর আলম দ্বীন, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রণব শর্মা।বক্তারা বলেন, সকল ছাত্রীদের পিরিয়ড সম্পর্কে জানতে হবে। এটা গোপন রাখা বা লজ্জার কিছু নেই। খোলামেলা আলোচনা করে এবিষয়ে জানতে হবে। পরিবারের মা-বোন ও বিদ্যালয়ের ম্যাডামদের কাছ থেকে না জানা বিষয়গুলো বুঝে নিতে হবে। নাহলে ভবিষ্যৎতে নানা রোগব্যাধি জন্ম নেয়।অনুষ্ঠান শেষে ছাত্রীদের ন্যাপকিন ও মাস্ক বিতরণ করেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net