ঢাকা   ০২:১৪:৩৯ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

লাকসামে মাদকসহ আটক এক

স্টাফ রিপোর্টার।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৩৫৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার লাকসামে মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা সূত্রে জানা যায়, ২৭ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার লাকসাম থানার মুদাফরগঞ্জের পাশাপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদকসহ নূরে আলম (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি একই গ্রামের আব্দুল মতিন এর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা এর সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক নির্দেশনায় অভিযানে উপস্থিত ছিলেন সাব-ইন্সপেক্টর তমাল মজুমদার, সাব-ইন্সপেক্টর রূপম কান্তি পালসহ অন্যান্য সদস্যগণ।

পরে সাব-ইন্সপেক্টর তমাল মজুমদার বাদী হয়ে লাকসাম থানায় আসামির বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি