1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে রাজনীতির প্রতিহিংসায় গাছের সাথে শত্রুতা! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী

লাকসামে রাজনীতির প্রতিহিংসায় গাছের সাথে শত্রুতা!

এম,এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৩১৮ বার

লাকসাম উপজেলার এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ব্যবসায়ীর বিঘা জমির মাছের বেড়িবাঁধে ৫৮টি পেঁপে গাছ কেটেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৫ অক্টোবর ) সকালে জমিতে গিয়ে গাছগুলো কাটা পড়ে থাকতে দেখেন ভুক্তভোগী ব্যবসায়ী ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ দ্বীন ইসলাম। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তরদা ইউনিয়নের মনপাল এলাকায় দ্বীন ইসলামের জমির মাছের বেড়িবাঁধে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দ্বীন ইসলাম জানান, আমি ৭-৮ বছর ধরে নিজের আট একর জমিতে ফল ও মাছের চাষ করি। এর মধ্যে আটটি মাছের বেড়ি রয়েছে । মাছের চাষের পাশাপাশি বেড়িবাঁধে বিভিন্ন প্রজাতির ফলের শত-শত গাছের চারা লাগিয়েছি। এর মধ্যে ৪৮ ডিং জমিতে একক পেঁপে গাছের চারা রয়েছে। পেঁপে গাছগুলোতে কাঁচা ফাকা ফল এসেছে। আশা ছিলো কয়েকদিন পর বিক্রি করে পাবো প্রায় লাখ টাকা।সকালে মাছের বেড়িবাঁধ শ্রমিক নিয়ে কাজ করতে গিয়ে দেখি বাগানের শত পেঁপে গাছের মধ্যে প্রায় ৫৮ পেঁপে গাছ কাটা পড়ে রয়েছে। এর মধ্যে ছোট-বড় মিলে ৫০ মন পেঁপে নষ্ট করে আমার প্রায় ২ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, উত্তরদা ইউনিয়ন তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব নিয়ে দলের নেতাকর্মীদের সাথে কাজ করে যাচ্ছি। আমি মনে করি দলের প্রতিহিংসার রাজনীতির প্রেক্ষিতে এজন্যই হয়তো কেউ শত্রুতা করে এমন ক্ষতি করে দিয়ে গেছে।

এ নিয়ে উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দের কাছে বিষয়টি অবগত করছি। তারা ঘটনার স্থলে এসে পরিদর্শন করেছেন বলে তিনি জানান।

উওরদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুর আলম বলেন, পূর্বের শত্রুতা বসত এ ঘটনের ঘটনা ঘটিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net