1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শান্তি ও সম্প্রীতির রাউজানে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারবে না : এমপি ফজলে করিম - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

শান্তি ও সম্প্রীতির রাউজানে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারবে না : এমপি ফজলে করিম

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২৩৫ বার

রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, রাউজানে সকল ধর্মের অনুসারীরা একে অপরের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে সুখে শান্তিতে বসবাস করছে।শান্তি ও সম্প্রীতির জনপদ এই রাউজানে কেউ ধর্মের দোহাই দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারবে না।কেউ ধর্মের নাম দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাইলে তাদের কঠোর ভাবে দমন করা হবে। তিনি ৩০ অক্টোবর শনিবার বিকালে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত রাউজান উপজেলা পরিষদ মাঠে সম্প্রীতি সমাবেশে এই কথা বলেন। রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নিক্সন চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠিত সম্প্রতি সমাবেশে বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, রাউজান থানার ওসি আ¦দুল্ল্যাহ আল হারুন সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি বৃন্দরা । সম্প্রীতি সমাবেশের পূর্বে বিশাল এক শোভা যাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি রাউজান উপজেলা সদর ও জলিল নগর বাস ষ্টেশন প্রদিক্ষন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net